Friday, April 3, 2026

বীরভূমে কয়লা পাচারের ছক বানচাল! বমাল গ্রেফতার ৭    

Date:

Share post:

অভিনব কায়দায় কয়লা পাচারের (Coal Smuggling Case) ছক বানচাল করে দিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধেয় জয়পুর গ্রামের কাছে প্রায় সাড়ে ৪ হাজার কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করল নলহাটি থানার পুলিশ। পাশাপাশি হাতেনাতে গ্রেফতার (Arrest) করা হয়েছে ৭ পাচারকারীকে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধেয় ওই বাইকগুলিতে চেপে পাচারকারীরা ঝাড়খণ্ড থেকে বস্তা বোঝাই করে কয়লা নিয়ে রামপুরহাট যাচ্ছিল। তবে পাচারকারীদের মধ্যে ৭ জন পুলিশের জালে ধরা পড়লেও একজন পলাতক। তার খোঁজে ইতিমধ্যে শুরু হয়েছে তল্লাশি (Search Operation)।

চলতি বছরের অক্টোবর মাসের শুরুতেই বীরভূম জেলায় প্রচুর পরিমাণে বেআইনি কয়লা উদ্ধার করেছে পুলিশ। বীরভূমের খয়রাশোলে উদ্ধার হয় বিপুল পরিমাণ কয়লা। খয়রাশোলের দহল গ্রামে এক খামার বাড়ি থেকে উদ্ধার হয় ৬০ টন বেআইনি কয়লা। পরে খয়রাশোল থানার পুলিশ উদ্ধার হওয়া কয়লা ট্র্যাক্টরে চাপিয়ে থানায় নিয়ে আসে।

বীরভূমের তৃণমূল জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, পুলিশ তদন্ত করছে। কেউ দোষী প্রমাণিত হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তবে কয়লা কেন্দ্রীয় সরকারের আওতাধীন হওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ দায়িত্ব নিয়ে কয়লা পাচারকারীদের গ্রেফতার করছে। তবে আমার মনে হয় বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তৃণমূলের ঘাড়ে সব দোষ চাপাচ্ছে। এর পিছনে তৃণমূলের কোনও হাত নেই।

অন্যদিকে, দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এইভাবে জেলা থেকে কয়লা পাচার হচ্ছে। পুলিশ যা করছে তা আইওয়াশ।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...