Thursday, June 25, 2026

ফিটনেস সার্টিফিকেট ছাড়াই খুলে দেওয়া হয় সেতু, গুজরাত বিপর্যয়ে দায় ঝেড়ে ফেলার চেষ্টায় বিজেপি সরকার

Date:

Share post:

গুজরাটের মাচ্চু নদীর উপর সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। ঝুলন্ত সেতু ভেঙে পড়ে আহতও হয়েছেন বহু মানুষ।

আরও পড়ুন:মোদি রাজ্যে সেতু বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃ*তের সংখ্যা, জারি তল্লাশি অভিযান

জানা গিয়েছে, মাচ্ছু নদীর উপর যে সেতুটি ভেঙে পড়েছে, তা সংস্কারের পর কিছু দিন আগেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। আর সেতু চালু হওয়ার ৬ দিনের মাথায় এই বিপর্যয়।কিন্তু সংস্কারের পর কেন এই বিপর্যয়? এ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। গুজরাটে এত বড় বিপর্যয়ের জন্য আঙুল উঠেছে সে রাজ্যের বিজেপি সরকারের দিকে।গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতুটি সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল ‘ওরেভা’ নামের একটি বেসরকারি সংস্থাকে। সংস্কারের জন্য দীর্ঘ ৭ মাস সেতুটি বন্ধ ছিল। কিন্তু ‘ফিটনেস সার্টিফিকেট’ ছাড়াই গত ২৬ অক্টোবর খুলে দেওয়া হয় সেতুটি।

মোরবি পুরসভার তরফে সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ওই সংস্থা তাদের কাছ থেকে কোনও শংসাপত্র নেয়নি। এমনকি সেতু সম্পর্কে বিস্তারিত তথ্যও সরকারকে জানানো হয়নি বলে অভিযোগ। সরকার এই সেতু সম্পর্কে তেমন কিছুই জানত না, দাবি মোরবি পুরসভা কর্তৃপক্ষের।কিন্তু এখানেও আরও বড় প্রশ্ন রয়েই গিয়েছে। প্রশাসনের চোখ এড়িয়ে এত বড় কাজ কী করে করতে পারে বেসরকারি সংস্থাগুলি? তাও আবার বিজেপি শাসিত মোদি রাজ্যে? নাকি বিরোধীদের চাপে পড়ে দায় বেসরকারি সংস্থার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে গুজরাট সরকার? যে দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়া হল প্রশাসনের তরফে, সেই কাজের সমন্ধে কেন ওয়াকিবহাল নয় বিজেপি সরকার? চোখবন্ধ করে কী তবে বেসরকারি সংস্থাকেই ভরসা করেছিল তারা? গত এক দশকে ঘটে যাওয়া এত বড় বিপর্যয়ে ঘুরেফিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...