Friday, June 26, 2026

ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, করতে পারেন কোচবিহারে মদনমোহনের রাশ উৎসবের সূচনা

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহের শেষে ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের বিখ্যাত রাশ উৎসবের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। আগামী সোমবার শুরু হচ্ছে ২০০ বছরেরও পুরোনো ঐতিহ্যবাহী ওই উৎসব। চলবে দু’সপ্তাহ। রাশ উৎসব কমিটির পক্ষ থেকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দিল ৩ সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি।

এর আগে অক্টোবরের মাঝামাঝিই উত্তরবঙ্গে সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগদান থেকে রাজনৈতিক, প্রশাসনিক বৈঠক এবং মাল নদীতে ভাসান চলাকালীন হড়পা বানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন। এবার ফের মুখ্যমন্ত্রীর কোচবিহার যাত্রা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, আগামিকাল বুধবার তামিলনাড়ু যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দু’দিনের এই সফরের শুরুতেই তিনি যাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে। সেখানে বিজেপি বিরোধী দুই মুখ্যমন্ত্রীর মধ্যে একটি বৈঠক হওয়ার কথা আছে। পরদিন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাংলার রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০তম জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগ দেবেন। ওইদিনই কলকাতায় ফিরবেন তিনি।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...