Monday, June 22, 2026

২১০৯ সেতুর স্বাস্থ্যপরীক্ষা রাজ্যে, নতুন করে তৈরি হবে সেবকের করোনেশন ব্রিজ

Date:

Share post:

গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনার পর এরাজ্যে তাদের অধীনে থাকা সমস্ত সেতুর অবস্থা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দিল পূর্ত দফতর। পাশাপাশি একডজন সেতু দ্রুত সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় মঙ্গলবার নবান্নে দফতরের আধিকারিকদের নিয়ে রাজ্যের সেতুগুলির অবস্থা পর্যালোচনা করতে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পূর্ত দফতরের অধীনে থাকা প্রায় ২ হাজার ১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। গোটা নভেম্বর মাস জুড়ে এই স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে। সেতুর কতটা ভার-বহন ক্ষমতা রয়েছে তাও খতিয়ে দেখা হবে। কোনও সেতুর হাল খারাপ বলে মনে হলে সঙ্গে সঙ্গে সেই সেতু বন্ধ করে যানবাহন অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

শুধু তাই নয়, দ্রুত মেরামত করা হবে বাংলার প্রায় ১২টি সেতু। জানা গিয়েছে, সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৪১ সালে তৈরি হওয়া করোনেশন ব্রিজের টেন্ডার ইতিমধ্যে ডাকা হয়েছে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই করোনেশন ব্রিজের মেরামতির কাজ শুরু করতে চায় পূর্ত দফতর। পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর উপর বীরেন্দ্র শাসমল ব্রিজের মেরামতির কাজ শুরু করতে চলেছে পূর্ত দফতর। আপাতত ব্রিজগুলির বহন ক্ষমতার রিপোর্ট আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে পূর্ত দফতর। জেলাগুলির ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করে রাজ্যের পূর্ত দফতর। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পূর্ত দফতর সূত্রের খবর। রবিবার গুজরাতের মোরবিতে ভেঙে পড়েছিল কেবল সেতু। গুজরাটের ঘটনা থেকেই সতর্ক হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সাধারণ মানুষের সুরক্ষা আর নিরাপত্তার প্রশ্নে তাই আপসহীন পদক্ষেপ রাজ্যের।

আরও পড়ুন- ফের উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী, করতে পারেন কোচবিহারে মদনমোহনের রাশ উৎসবের সূচনা

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...