Friday, June 26, 2026

উড়ালপুলের স্বাস্থ্য রিপোর্ট নিয়ে বৈঠক, রাজ্যজুড়ে ব্রিজ সার্ভের নির্দেশ নবান্নের

Date:

Share post:

রাজ্যের সব উড়ালপুলের (Bridge) স্বাস্থ্য নিয়ে এবার নবান্নে জরুরি বৈঠক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং–সহ কয়েকটি জেলায় ঝুলন্ত সেতুর রিপোর্ট নিয়ে মঙ্গলবার আলোচনায় বসলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় (Pulak Roy)। ইঞ্জিনিয়ারদের ২১০৯ টা ব্রিজ সার্ভে করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী, খবর নবান্ন (Nabanna)সূত্রে।

গুজরাটের মোরবিতে ভয়ঙ্কর দুর্ঘটনার পর বাড়তি সতর্কতা নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সেতুগুলির অবস্থা কেমন তা জানতে আগেই প্রত্যেকটি জেলার পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার বিকেল ৪টের মধ্যে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসে পূর্ত দফতর। উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়–সহ নবান্নের শীর্ষ আধিকারিকরা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলার ইঞ্জিনিয়াররাও । এরপরই কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে।

এক নজরে পূর্ত দফতরের নির্দেশাবলী

মোট ২১০৯ টা ব্রিজ সার্ভে করতে হবে।

নভেম্বর মাসজুড়ে সমস্ত সেত্যুর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

কোনও উড়ালপুলে সমস্যা আছে জানা গেলে সেইদিকে বিশেষ নজর দিতে হবে।

প্রতিটি উড়ালপুলের নিয়মিত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

কংসাবতী ও শিলাবতী নদীর উপরে ৪ লেনের নতুন ব্রিজ তৈরি হবে।

তিস্তার উপরে করোনেশন ব্রিজ সংস্কার করা হবে।

আগামী ১০ নভেম্বর থেকে সাঁতরাগাছি ব্রিজ সংস্কার হবে।

বীরেন্দ্র শাসমল ব্রীজের সংস্কার চলাকালীন কংসাবতী ও শিলাবতী নদীর উপরে নতুন ব্রিজ তৈরি হবে।

আরও পড়ুন- গ্রামেই সমাধিস্থ হাবিবুলের দেহ, গুজরাট সরকারের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ শোকার্ত পরিবার

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...