Saturday, June 27, 2026

ফের শুরু হল “দুয়ারে সরকার”, নতুন ৪টি পরিষেবা নিয়ে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে অনেক আগেই ”দুয়ারে সরকার” প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতে যা খুব জনপ্রিয় হয়েছে। রাজ্যবাসী ঘরে বসে বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন ”দুয়ারে সরকার”-এর মাধ্যমে। আজ, মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ফের শুরু হল এই শিবির।

এর আগে চারটি পর্বে “দুয়ারে সরকার” শিবির চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজ থেকে শুরু হওয়া নতুন শিবিরে যুক্ত হচ্ছে আরও অতিরিক্ত চারটি পরিষেবা। সেগুলি হল জমির পাট্টা, বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিল সংক্রান্ত সম্যস্যার নিষ্পত্তি, কৃষি পরিকাঠামো উন্নয়ন প্রকল্প এবং মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ। সব মিলিয়ে মোট ২৭টি পরিষেবার জন্য ”দুয়ারে সরকার” প্রকল্পে আবেদন করতে পারবেন রাজ্যবাসী।

“দুয়ারে সরকার” শিবিরের এই পর্বে আজ প্রথম দিনই রাজ্যজুড়ে প্রায় ৩১০০টি শিবির চালু হয়েছে। এর মধ্যে ভ্রাম্যমাণ শিবির ৬২৪টি। অর্থাৎ মোট ক্যাম্পের অন্তত ২০ শতাংশ ভ্রাম্যমাণ শিবির হচ্ছে। এই শিবিরগুলির মাধ্যমে আদিবাসী অধ্যুষিত এবং প্রান্তিক এলাকার মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছিল নবান্ন। সেই অনুযায়ী স্থায়ী শিবিরের পাশাপাশি ভ্রাম্যমান ক্যাম্পকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। স্থায়ী ও ভ্রাম্যমাণ মিলে এখনও পর্যন্ত মোট ৫৩ হাজার শিবিরের স্থান ও সময় নির্দিষ্ট করা হয়েছে। এই সংখ্যা অবশ্য আরও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:গরুমারা জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে আপ্লুত বীরবাহা হাঁসদা

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...