Sunday, June 28, 2026

হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন, ইরানে খ্যাতনামা শেফকে পিটিয়ে খু*ন

Date:

Share post:

জন্মদিনের আগেই পিটিয়ে খু*ন করা হলো ইরানের(Iran) নামী শেফ মেহরশাদ শাহিদিকে(Shef meharshad Shahidi)। পুলিশ হেফাজতে ২২ বছরের তরুণী মাহসা আমিনিকে হ*ত্যার ঘটনায় ইরানে যে হিজাব বিরোধী আন্দোলন চলছে তাতে সমর্থন দিয়েছিলেন শাহিদি। তার জেরেই বছর ১৯ এর ওই যুবককে হেফাজতে নিয়ে পিটিয়ে মারে পুলিশ। যেদিন তাকে খু*ন করা হয় তার পর তিনি ২০ বছরে পা দিতেন শাহিদি।

হিজাব-বিরোধী আন্দালনে যোগ দেওয়ায় ২৫ অক্টোবর শাহিদিকে তুলে নিয়ে যায় পুলিশ। হেফাজতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে বলে অভিযোগ। জানা গিয়েছে, খুলিতে আঘাতের কারণে মৃত্যু হয়েছে তাঁর। শাহিদির পরিবারের দাবি, তাদের ছেলের হৃদরোগে মৃত্যু হয়েছে বলার জন্য চাপ দিচ্ছে প্রশাসন। এদিকে, ইরানের প্রধান বিচারপতি আবদোলমেহদি মৌসাভি অবশ্য জানিয়েছেন, শাহিদির দেহে হাত, পা বা খুলি ভাঙার কোনও চিহ্ন মেলেনি। তবে শাহিদির মৃত্যু নিয়ে ইরানে নতুন করে অশান্তির আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২৯ অক্টোবর তাঁর শেষকৃত্যের পর বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছে হাজার হাজার মানুষ। বিশ্লেষকদের মতে, এই ঘটনায় ইরানের মোল্লাতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরালো হয়ে উঠবে। দেশটির বর্তমান সুপ্রিম লিডার আয়াতল্লা আলি খামেনেই ও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ক্ষমতাচ্যুত করার প্রবল দাবি উঠছে।

উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর ইরানের নীতি পুলিশের মারে মৃত্যু হয় তরুণী মাহসা আমিনির। তারপর থেকেই দেশজুড়ে চলছে প্রতিবাদী মিছিল। স্বৈরশাসকের বিরোধিতায় ইরানে পথে নেমেছেন হাজার হাজার মহিলা। তাদের সমর্থন দিচ্ছে পুরুষদের একাংশ। তবে এত কিছুর পরও নিজেদের অবস্থান বদলে নারাজ ইরান সরকার। এই আন্দোলনের পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছে ইরান।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...