Sunday, June 28, 2026

রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলিকে নজরদারি বাড়ানোর কড়া নির্দেশ

Date:

Share post:

রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে রাজ্যের বিএড কলেজগুলিরও। সিবিআই, ইডির তদন্তে বিএড কলেজগুলি থেকেও আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে প্রাথমিক ভাবে।এই অবস্থায় এবার দুর্নীতি নিয়ে কলেজগুলোকে সতর্কতা করা হল। রাজ্যের বিএড কলেজগুলিকে নজরদারি বাড়াতে কড়া নির্দেশ দেওয়া হল। রাজ্যের ৫৯৯ বিএড কলেজগুলিকে বিশেষ নির্দেশ বিএড বিশ্ববিদ্যালয়ের। প্রশিক্ষণ কোর্সে ভর্তি হলেই টেট পরীক্ষার জন্য আবেদন করা যাবে। এর ফলে অনেকেই ভর্তি হতে ছুটছেন বিএড কলেজগুলোর তুঙ্গে। এবারে কলেজগুলোর চাহিদা তুঙ্গে। এই সুযোগে অনেক কলেজ অসদুপায় উপায়ে বেশি টাকা নিচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। ফলে কড়া সতর্কবার্তা দেওয়া হল।

বিএড বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘‘কোনও রকম টাকার লেনদেন যাতে না হয় সেদিকে আপনারা নজর রাখুন। এই ধরনের কোন অভিযোগ এলে বিশ্ববিদ্যালয় তার দায় নেবে না। আপনারা বিষয়টি নিয়ে সতর্ক থাকুন।’’

শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নাম উঠে এসেছে বিএড কলেজগুলির। সিবিআই, ইডির তদন্তে বিএড কলেজগুলি থেকেও আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে প্রাথমিক ভাবে। এ বার তা নিয়েই সতর্ক ও রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়। তার জন্য এ বার রাজ্যের বেসরকারি বিএড কলেজগুলিতে বিশেষ নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের।

রাজ্যের ৫৯৯ বিএড কলেজগুলিকে বিশেষ নির্দেশ বিএড বিশ্ববিদ্যালয়ের। এর আগে মানিক ভট্টাচার্য্যের সূত্রে একাধিক বিএড ও ডিএলএড কলেজের শিক্ষক দুর্নীতিতে নাম জড়ায়৷ নদিয়া জেলার বেসরকারি ডিএলএড ও বিএড কলেজে পাশ করিয়ে দেওয়ার নাম করে পড়ুয়াদের কাছ থেকে রিনিউয়ের জন্য পড়ুয়া প্রতি ৫০০ টাকা করে নিচ্ছিলেন৷ সেই নিয়ে তোলপাড় শুরু হয়৷

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...