Saturday, June 27, 2026

মোরবির সেতু বিপর্যয়ে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে

Date:

Share post:

গুজরাটের মোরবির সেতু বিপর্যয়-কাণ্ড নিয়ে এ বার মামলা গড়াল আদালতেও। বিচারবিভাগীয় তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ করেছে।

মোরবিতে সেতু বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪১ জনের। আহতও হয়েছেন বহু। মঙ্গলবার মোরবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আবহে ওই বিপর্যয় নিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। তাতে আবেদন করা হয়েছে ওই বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে যেন একটি বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি যেন আদালতের তত্ত্বাবধানে কাজ করে, এমন আবেদনও করা হয়েছে। সুপ্রিম কোর্ট ওই মামলাটি শুনতে রাজি হয়েছে।শুনানি হবে আগামী ১৪ নভেম্বর।

মোরবির ব্রিটিশ আমলের ওই সেতুটি সংস্কার করেছিল ওরেভা নামে একটি সংস্থা। ২৬ অক্টোবর সেই সেতু চালু হওয়ার পাঁচ দিনের মাথায় দুর্ঘটনা ঘটে রবিবার। অভিযোগ, সেতুটির স্বাস্থ্যপরীক্ষা না করেই তা খুলে দেওয়া হয়েছিল। সোমবার সংস্কারকারী সংস্থাটির ৯ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এই বিরাট বিপর্যয়ের পিছনে আসল রহস্য কী তা জানতেই শীর্ষ আদালতে দায়ের করা হয়েছে ওই জনস্বার্থ মামলা।

এই ঘটনার তদন্তের জন্য গতকালই ৫ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছিল। এই দুর্ঘটনায় প্রত্য়ক্ষভাবে জড়িত থাকার কারণে ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই ঘটনার জল গড়াল শীর্ষ আদালত (Supreme Court of India ) অবধি।এছাড়াও এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সারাদেশের পুরনো সব সেতু ও স্মৃতিসৌধে ভিড় সামলানোর নিয়ম জারি করার দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের কাছে এই আবেদন গৃহীত হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...