Saturday, June 27, 2026

‘খুঁড়োর কল’ নাগরিকত্ব, ভোটের আগে গুজরাটে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে গুজরাটে(Gujrat)। চেনো অঙ্কে স্বভূমে যাতায়াত বেড়েছে মোদি-শাহের। একেবারে কল্পতরু ভূমিকা নিয়ে গত কয়েক সপ্তাহে শুধুমাত্র গুজরাটে ৭০ হাজার কোটি টাকার প্রজেক্ট শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে গুজরাটে আপের উত্থানে যথেষ্ট চিন্তায় গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝে শেষ লগ্নে নয়া চাল চাললেন মোদি-শাহ। খেললেন নাগরিকত্বের তাস।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফের নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, গুজরাটে বসবাসকারী অমুসলিম শরণার্থীদের দেওয়া হবে নাগরিকত্ব। নির্দেশিকায় স্পষ্ট ভাবে বলা হয়েছে, গুজরাতের দুই জেলা মেহসানা ও আনন্দে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে শুধুমাত্র অমুসলিম অর্থাৎ হিন্দু, শিখ, জৈন, খৃষ্টান, পার্সি ও বৌদ্ধ ধর্মাবলম্বী শরণার্থীদেরই এই নাগরিকত্ব দেওয়া হবে। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ২০১৯ সালে তৈরি নয়া আইন সিএএ-এর ভিত্তিতে এই নাগরিকত্ব দেওয়া হচ্ছে না। নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের সিটিজেন্স অ্যাক্ট অনুযায়ী।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গুজরাটের এই দুই জেলার জেলা শাসকদের দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভোটের আগে মোদি-শাহের এই নয়া ‘চাল’কে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছে, হার নিশ্চিত বুঝে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। উল্লেখ্য, চলতি সপ্তাহে গুজরাটে নির্বাচনের নির্ঘণ্ট ও প্রকাশ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে তার আগে গুজরাটে দু’হাত উজাড় করে দিয়ে ভোট ভিক্ষা শুরু করেছে বিজেপি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...