Saturday, June 27, 2026

China: জিরো কোভিড পলিসির বিরোধিতায় এবার হাতিয়ার বাপ্পি লাহিড়ীর গান !

Date:

Share post:

করোনা (Corona) সংক্রমণ নিয়ে রুদ্ধশ্বাস লড়াই বিশ্ব জুড়ে। তবে শুরুটা হয় চিনে (China) । ভয়ঙ্কর হারে ছড়িয়ে পড়ে কোভিড ১৯ ভাইরাস (Covid 19 virus)। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের (Lockdown) পথে হাঁটে সে দেশের সরকার (Government of China)। সেই শুরু বদ্ধ জীবনের লড়াই। কিন্তু এবার আর না, অনেক সহ্য করা হয়েছে। তাই প্রতিবাদে গর্জে উঠেছেন চিনের অধিবাসীরা। তবে সবথেকে অভিনব হল তাদের প্রতিবাদের ভঙ্গি । জিরো কোভিড পলিসির (Zero Covid Policy) বিরোধিতাই তাদের সঙ্গী ভারতের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) গান।

১৯৮২ সালের মুক্তিপ্রাপ্ত ‘ডিস্কো ড্যান্সার’ (disco dancer) চলচ্চিত্রের গান ‘জিমি জিমি’ এখন চিনের কঠোর জিরো-কোভিড নীতির (zero covid policy) বিরুদ্ধে সেখানকার মানুষদের প্রতিবাদের আর ক্ষোভপ্রকাশের ভাষা। আর লকডাউন নয় ঠিক যেন এই বার্তাই প্রকাশ করতে চান চিনারা। লকডাউন চলাকালীন তাঁরা কীভাবে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছেন, তা দেখানোর জন্য এই গান ব্যবহার করে ভিডিওগুলিতে খালি বাটি নিয়ে প্রতিবাদ করতে দেখা যাচ্ছে চিনাদের। চিনা নাগরিকরা হিন্দি সিনেমার সুপারহিট গান “জিমি জিমি আজা আজা” গানটি ইদানিং খুব পছন্দ করছেন। বাপ্পি লাহিড়ীর লেখা গানটি ম্যান্ডারিন ভাষায় গাওয়া হয়েছে। “Jie mi, Jie mi” লিরিক্স জনপ্রিয় হয়েছে গানটি, যাঁর আক্ষরিক অর্থ “আমাকে ভাত দাও, আমাকে ভাত দাও”। বেশ কয়েকটি ভিডিও সামনে এসেছে যাতে নিরাপত্তা আধিকারিকদের লকডাউনের প্রতিবাদকারীদের কঠোরভাবে দমন করতে দেখা যায়। চিনে জিরো-কোভিড নীতির জন্য বহু বহু মানুষ দীর্ঘকাল গৃহবন্দি ছিলেন। এর ফলে চিনা অর্থনীতির বেহাল দশা প্রত্যক্ষ করেন সাধারণ মানুষ। পর্যবেক্ষকরা বলছেন যে চিনারা শূন্য-কোভিড নীতি আরোপ করে জনসাধারণের দুর্দশা ডেকে এনেছে। তার প্রতিবাদ করতেই এই “জিমি, জিমি” গান ব্যবহার করা হয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...