Friday, April 3, 2026

প্রাইমারি টেটের নম্বর প্রকাশ নিয়ে পর্ষদের ভাবনা কী? জানতে চাইল আদালত

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে টেটের নম্বর প্রকাশ নিয়ে কী ভাবছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আজ সে বিষয়ে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব, ”মামলাকারীদের আইনজীবীদের সঙ্গে বৈঠক করুন পর্ষদ সভাপতি”। কোন পথে সমস্যার সমাধান, তা আগামী সোমবার আদালতকে জানাক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রসঙ্গত, দুর্গাপুজোর চতুর্থীর দিন শিক্ষক নিয়োগের (Teachers Recruitment) বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Board of Primary Education)। শূন্যপদের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি। ২১ অক্টোবর থেকে টেটে (TET) নিয়োগের জন্য অনলাইনে আবেদন (Online Application) প্রক্রিয়াও শুরু হয়। যা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে, ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাস করেছেন এবং যাঁদের বয়স ৪০ বছরের কম, তাঁরাই আবেদন করতে পারবেন।

অন্যদিকে, চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ একবার নয়, দু’বার টেট দিয়েছিলেন। ২০১৪ সালের পর ২০১৭ সালেও টেটে বসেছিলেন অনেকেই। এমনকী, দু’বারই প্রাথমিক পরীক্ষায় পাসও করেছেন অনেকে। তাহলে টেটে নিয়োগের জন্য কোন বছরের সার্টিফিকেট জমা দেবেন তাঁরা? এই বিষয়টি নিয়েও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিপ্রার্থীরা। মামলাকারীদের দাবি, যে বছর টেটে বেশি নম্বর পেয়েছেন, সেই বছরের সার্টিফিকেট জমা দিতে চান তাঁরা। কিন্তু নম্বর না জানার কারণে আবেদন করতে পারছেন না তাঁরা। এদিন মামলাটি শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) বেঞ্চে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...