Friday, June 26, 2026

Dengue Update: কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যু এক বাংলাদেশি মহিলার

Date:

Share post:

রাজ্যের ডেঙ্গি (Dengue)পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনও কমছে না। এর মাঝেই আজ বুধবার ফের এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর খবর মিলল। জানা গেছে মৃত মহিলা বাংলাদেশের বাসিন্দা (Bangladesh Citizen)। ৫৮ বছর বয়সি ওই মহিলা বাংলাদেশের নারাইলের বাসিন্দা বলে জানা গিয়েছে। বুধবার সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ ঢাকুরিয়ায় এক বেসরকারি হাসপাতালে (AMRI Hospital)মৃত্যু হয় ওই মহিলার। হাসপাতাল সূত্রে খবর ওই মহিলা ব্রেন টিউমারে (Brain Tumor)আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। দিন তিনেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি হেপাটাইটিস -বি (Hepatitis-B)-তেও ভুগছিলেন তিনি বলে জানা যাচ্ছে। এরপর তিনি ডেঙ্গি আক্রান্ত হন। চিকিৎসকরা বলছেন একাধিক শারীরিক সমস্যা থাকার কারণে ওই মহিলার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছিল। যার জেরে ডেঙ্গির সংক্রমণ আরও তীব্র আকার নিয়েছিল। শেষমেশ আজ সকালে মৃ*ত্যু হয়েছে তাঁর।

অন্যদিকে হুগলিতে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আশঙ্কা বাড়ছে। শ্রীরামপুরের ওয়ালশ হাসপাতালে (Srirampore Walsh Hospital) প্রায় ৭০ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। জানা গেছে গত দু দিনে শ্রীরামপুরের ৯ এবং ১২ নম্বর ওয়ার্ডে দুই ডেঙ্গি আক্রান্তের মৃ*ত্যু হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ে চিন্তায় শ্রীরামপুর পুরসভা (Srirampore Municipality)। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতরকে (West Bengal Health Department)। বিশেষ করে স্বাস্থ্য দফতরের থেকে সব সরকারি হাসপাতালগুলির জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। ফিভার ক্লিনিক (Fever Clinic) খোলা হয়েছে সব সরকারি হাসপাতালগুলিতে। এর পাশাপাশি ডেঙ্গি, ম্যালেরিয়া পরীক্ষার উপরেও জোর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নমুনা পরীক্ষা আগের তুলনায় বাড়ানো হচ্ছে। আশাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেওয়ার জন্য বলা হয়েছে।

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...