Monday, March 16, 2026

আর্থিক প্রতারণার অভিযোগে পার্থ ঘনিষ্ঠকে গ্রেফতার

Date:

Share post:

প্রতারণার অভিযোগে পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’  মানসী গুছাইতকে গ্রেফতার করল তমলুক থানার পুলিশ।আজ, বুধবারই তাঁকে আদালতে তলা হবে। তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গ –সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:“পার্থর মতো চিটিংবাজে চারপাশ ভরে গিয়েছে, ছারপোকার মতো টিপে মারুন”! বেলাগাম মদন

গত এপ্রিল মাসে তমলুকের বাসিন্দা বিকাশ বেরা আদালতে মামলা করেন। তাঁর অভিযোগ, অতনু গুছাইত, তার ভাই শান্তনু গুছাইত এবং অতনুর স্ত্রী মানসী গুছাইত দফায় দফায় তার কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছেন। এই টাকা নিয়েছেন তাঁদের বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য। কিন্তু বাড়ি বিক্রির পুরো টাকা মিটিয়ে দিলেও, অতনু গুছাইত রেজিষ্ট্রেশন করছিলেন না। পরে বিকাশ বেরা জানতে পারেন, সমবায় ব্যাঙ্কের কোলাঘাট শাখায় বাড়িটি আগে থেকেই বন্ধক রয়েছে। এরপর টাকা ফেরত দেওয়ার জন্য বিকাশ অতনুদের চাপ দিলে তাঁকে মোট চারটি চেকে ৫০ লক্ষ টাকা ফেরত দেন অতনু। কিন্তু সেই চেকগুলি বাউন্স করে। তখন বিকাশবাবু আইনের দ্বারস্থ হয়।

প্রসঙ্গত, মানসী গুছাইত পাঁশকুড়ার একটি হাইস্কুলের ইতিহাসের শিক্ষিকা। বরাবর পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলে সূত্রের খবর। থানায় অভিযোগ দায়ের হতেই মঙ্গলবার রাতে তিনি স্কুলে এলে তমলুক থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেন।

spot_img

Related articles

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...