Monday, April 6, 2026

ডানলপের পরে শ্যামনগর, ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বুকে জোড়া অগ্নিকান্ডের (Fire Incident)ঘটনা। প্রথমে ডানলপের (Dunlop)বহুতলে, তারপরে শ্যামনগরের (Shyamnagar)ব্যাটারি কারখানায় বিধ্বংসী আগুন। দমকল (Fire department) সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। জানা যাচ্ছে ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র রাখা ছিল। দাহ্য পদার্থ থাকায় নিমেষে আগুন (Fire)ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যান দমকলকর্মীরা। তিন দিক দিয়ে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হয়। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

এদিন বরানগর ডানলপ মোড়ে এক বেসরকারি ব্যাংকে হঠাৎই আগুন লাগে। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। পার্শ্ববর্তী এলাকায় বহু দোকানপাট রয়েছে। সেখানে আগুন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। যখন ডানলপের আগুন নেভাতে ব্যস্ত দমকল, তখনই খবর আসে শ্যামনগরের একটি ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের। আগুন লাগার পর মুহূর্তে তা গ্রাস করে গোটা কারখানা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকলকর্মীরা। আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। কী কারণে এই আগুন লাগল তা জানার চেষ্টা চালানো হচ্ছে। সেইসঙ্গে কারখানায় অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থা ছিল কি না, তাও খতিয়ে দেখবে দমকল ও পুলিশ। স্থানীয়রাও সাহায্যের হাত বাড়িয়ে দেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। শ্যামনগরের ব্যাটারি কারখানার বয়লার থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...