Wednesday, April 8, 2026

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ২৬৯ জন চাকরিহারা শিক্ষক

Date:

Share post:

নিয়োগ জটিলতার আইনি জালে এবার আটকে ২৬৯ জন চাকরিহারা (jobless) শিক্ষকদের ভবিষ্যৎ। বছর চারেক চাকরি করার পরেও তাদের কেন মামলায় পার্টি করা হল না এই প্রশ্ন তুলেছেন চাকরিহারা শিক্ষকরা। কলকাতা হাইকোর্টের (Calcutta High court) একক বেঞ্চ (Single bench)২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। পরবর্তী সময়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও ওই একই নির্দেশ বহাল রাখে। এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা। এরপর ওই ২৬৯ জনের চাকরি বাতিল হওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি মামলায় তাঁদের পার্টি করার নির্দেশও দেওয়া হয়। এর মধ্যেই ফের সুপ্রিম দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টেরর স্থগিতাদেশের পরেও তাঁদের চাকরিতে পুনরায় যোগদান বন্ধ রয়েছে। বেতনও বন্ধ রয়েছে তাঁদের। এই অবস্থায় তাঁদের চাকরিতে যোগদান করতে দিক রাজ্য। এই আর্জি জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ওই ২৬৯ জন।

সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর (Aniruddha Basu) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন ২৬৯ জন চাকরিহারা শিক্ষক। দেশের শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তাঁরা প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন এই প্রশ্ন তুলে মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবারই ওই ২৬৯ জনকে কলকাতা হাইকোর্টে চলা মামলায় পার্টি করার জন্য তথ্য চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি পাঠিয়েছিলেন মামলাকারীদের আইনজীবীরা। যুক্তি ছিল সরকারি নিয়ম মেনে ৪ বছরের বেশি সময় ধরে চাকরি করলে পার্মানেন্ট হয়ে যাওয়ার কথা। তাহলে কেন মামলার পার্টি হিসেবে তাঁদের রাখা হল না? সুপ্রিম আদালতের তরফে নির্দেশনামায় কীসের ভিত্তিতে তাঁদের চাকরি বাতিল করা হয়েছিল বলে প্রশ্ন তোলা হয়। এরপর আজ বুধবার অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন ২৬৯ জন চাকরিহারা শিক্ষকরা।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...