Thursday, April 2, 2026

ইউক্রেনের আচমকা আক্রমণে ১দিনেই ১ হাজারের বেশি রুশ সেনার মৃ*ত্যু!

Date:

Share post:

এবার ইউক্রেনের কাছে জোর ধাক্কা খেল রাশিয়া। ইউক্রেন সেনার দাবি, গত রবিবার ২৪ ঘণ্টার মধ্যে মৃ*ত্যু হয়েছে কমপক্ষে হাজার রুশ সেনার। ইউক্রেনের তরফে আরও দাবি করা হয়েছে, আচমকা তাদের তরফে হামলা চালানো হয়। সেই সময় রুশ সেনা “অপ্রস্তুত” অবস্থায় ছিল। এ কথা জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা দফতর। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দনেৎস্ক এবং লুগানস্ক যুদ্ধক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে অন্তত হাজারখানেক রুশ সেনার মৃ*ত্যু হয়েছে!

ইউক্রেন সেনার জেনারেল স্টাফ শেরহি শাপতালার দাবি, দনেৎস্ক এবং লুগানস্ক এলাকায় রুশ হামলাকারীদের বিরাট ক্ষতি হয়েছে। ইউক্রেনের ছোড়া ৪৪টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যথারীতি আঘাত হেনেছে টার্গেটে।

কিন্তু হঠাৎ রুশ সেনার হলটা কী? ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, সম্প্রতি যুদ্ধক্ষেত্রে রাশিয়া যে বাহিনী পাঠাচ্ছে, তাঁরা খুব একটা যোগ্য বা দক্ষ নয়। রাশিয়ার এই সেনাবাহিনী অস্ত্রশস্ত্র প্রয়োগের দিক থেকেও বেশ পুরনোপন্থী। ব্রিটিশ সংবাদমাধ্যমের একাংশের দাবি, রুশ সেনারা এই মুহূর্তে যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করছে তা একটু সেকেলে। আরও দাবি, যুদ্ধক্ষেত্রে যে সংরক্ষিত বাহিনীকে পাঠানো হয়েছে তাদের হাতে থাকছে একেএম রাইফেল, একে-৭৪ এম, একে-১২-র মতো পুরনো ধাঁচের অস্ত্রশস্ত্র। এর ফলে তুলনায় আধুনিক ধাঁচের অস্ত্রশস্ত্রে সজ্জিত ইউক্রেন সেনার হামলার মুখে মাঝে মাঝেই বেকায়দায় পড়ছে রাশিয়া।

আরও পড়ুন- ভোটের আগে গুজরাটে CAA! বাংলায় করতে দেব না: গর্জে উঠলেন মমতা

 

Related articles

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...