Monday, April 6, 2026

একের পর এক গাড়িতে ধাক্কা যাত্রীবাহী বাসের, যোগী রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনায় মৃ*ত ৫

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় একের পর এক গাড়িকে ধাক্কা মারল বেপরোয়া গতির (Over Speed) এক যাত্রীবাহী বাস (Passenger Bus)। তার জেরে মর্মান্তিক দুর্ঘটনা। বেঘোরে প্রাণ হারালেন ৫ জন ব্যক্তি। জখম (Injured) হলেন আরও ১২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক (Critical)। ফলে মৃ*তের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাটি ঘটেছে, আজ বুধবার উত্তরপ্রদেশের আলিগড়ের জাত্তারি ও টাপ্পাল এলাকার মধ্যবর্তী একটি জায়গায়।

জানা গিয়েছে, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় তিনজনের। বাকি দু’জনকে গুরুতর জখম (Critically Injured) অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পাঞ্জাব থেকে আসা ঘাতক বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যান্য গাড়ি, টেম্পো ও মোটরবাইকগুলিতে ধাক্কা মারতে থাকে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েইে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি প্রথমে একটি টেম্পোর পিছনে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার বাকি অনেকগুলি গাড়িকে যাত্রী-সহ ধাক্কা মারতে মারতে যায়। দুর্ঘটনার সময় ঘাতক বাসটির চালক স্বাভাবিক অবস্থায় ছিল না। বাসটির চালককে আটক (Arrest) করেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...