Friday, June 26, 2026

ক‍্যানসার আক্রান্ত জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই শুরু হতে চলেছে ২০২২ কাতার বিশ্বকাপ। কিন্তু তার আগে জোর ধাক্কা জার্মান শিবিরে। ত্বকের ক্যানসারে আক্রান্ত কিংবদন্তি জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। বুধবারই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর খবর। নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজেই সেকথা জানিয়েছেন বায়ার্ন মিউনিখের এই তারকা গোলরক্ষক।

সম্প্রতি নুয়্যার এবং টেনিস তারকা অ্যাঞ্জেলিক কেরবের একটি স্কিন কেয়ার ক্রিম প্রকাশ করেছেন। সেই উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ন্যুয়ের। সেখানেই তিনি স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ভিডিওটিতে নুয়্যার বলেন,”আমি ত্বকের ক্যানসারে আক্রান্ত। তিনবার অস্ত্রোপচার করাতে হয়েছে আমাকে। অ্যাঞ্জেলিক আক্রান্ত সূর্যের রশ্মির প্রভাবে হাইপারপিগমেন্টেশনে। আসলে আমরা খেলোয়াড়রা সারাদিন রোদে অনুশীলন করি। তাই সান প্রোটেকশন দরকার। আমাদের দু’জনেরই চর্মরোগের ইতিহাস রয়েছে। এই কারণে আমরা সূর্যের রশ্মি থেকে সব সময় বাঁচার চেষ্টা করি। কোনও রকম আপস করি না আমরা। ত্বকের বিশেষ যত্ন নিতে হয় আমাদের। আমাকে সূর্যের রশ্মির মধ্যেই অনুশীলন করতে হয়। খেলতেও হয়।  তাই আমাকে সব সময় সতর্ক থাকতে হয়।”

জার্মানি এবং বায়ার্নের হয়ে নিয়মিত ভাল পারফরম্যান্স করে ফুটবল মহলে অতি পরিচিত মুখ হয়ে উঠেছেন নুয়্যার । কিন্তু তিনি যে বেশ কিছুদিন ধরে এই মারণ রোগে আক্রান্ত তা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি। তবে ক্যানসার আক্রান্ত হলেও ন্যুয়ার আগামী কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে আশাবাদী। ন‍্যুয়ার নিজেই জানিয়েছেন, বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...