Monday, April 6, 2026

কাতার বিশ্বকাপে পাড়ি দিচ্ছে বাংলার হরিণঘাটার জনপ্রিয় মাংস

Date:

Share post:

২০২২ ফুটবল বিশ্বকাপ কাতারে(Quatar World Cup) শুরু হচ্ছে ২০ নভেম্বর থেকে। ফুটবল জ্বরে ফুটছে গোটা বিশ্ব। এহেন পরিস্থিতির মাঝেই বাড়তি উচ্ছ্বাস হিসেবে কাতারে পৌঁছে যাচ্ছে বাংলার পাঁঠার মাংস। বাঙালির প্রিয় হরিণঘাটার মটন(Hatinghata Meet) এবার পৌঁছে যাবে আরবে। যার জেরে বাণিজ্যিক মহলেও উত্তেজনার পারদ চড়ছে।

আরবে হরিণঘাটার মাংস রফতানির দায়িত্বে রয়েছে প্রাণিসম্পদ বিকাশ দফতরের অধীনে থাকা‘ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেড’। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা এই সংস্থা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রশাসনিক সূত্রে খবর, মাংস হরিণঘাটা থেকেই যাবে। তবে কবে এবং কতটা পরিমাণে মাংস রফতানি করা হবে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কাতারে রেড মিটের চাহিদা প্রচুর। পশ্চিমবঙ্গে হরিণঘাটার মাংসের জনপ্রিয়তাও কম নয়। গোটা দেশ জুড়েই বাংলার মাংসের প্রচুর নামডাক। তবে এবার বাঙালি ফুটবল প্রেমীদের মন জোগাতে বাংলার হরিণঘাটার মাংস পুরোদমে কাতারে ফুটবল বিশ্বকাপে সুযোগ পাবে। সবরকম স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে বিদেশের বাজারে এই মাংস সরবরাহ করা হবে।

সূত্রের খবর, মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ভবিষ্যতে মাংস রফতানি করার পরিকল্পনা শুরু করেছে রাজ্য। হংকং, সিঙ্গাপুর, কুয়েত, ওমান, মালদ্বীপ, সিঙ্গাপুর, সৌদি আরবে পশ্চিমবঙ্গের প্রিয় পাঁঠার মাংস রফতানি হতে পারে আগামিদিনে। সে বিষয়ে জোর উদ্যোগ শুরু হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...