Tuesday, March 10, 2026

খড়গপুর আইআইটির ছাত্র মৃ*ত্যুতে দ্রুত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

Date:

Share post:

খড়গপুর আইআইটির (Kharagpur IIT) এক ছাত্রের অস্বাভাবিক মৃ*ত্যুর ঘটনায় এবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত ১৪ অক্টোবর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (Mechanical engineering Student) তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদের (Faizan Ahmed) দেহ উদ্ধার হয় তাঁর হোস্টেলের ঘর থেকে। প্রাথমিক তদন্তে আত্মহ*ত্যা মনে হলেও, পরবর্তীতে হাইকোর্টে ফাইজানের পরিবার সিআইডি (CID) তদন্তের আবেদন করে। এবার সেই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি জানতে দ্রুত রিপোর্ট চাইল হাইকোর্ট (Calcutta High Court) ।

অসমের তিনসুকিয়া থেকে ফাইজান খড়গপুর আইআইটিতে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবারের তরফ থেকে এই ঘটনাকে খু*ন বলে অভিযোগ করা হয়েছে। হাইকোর্টে ওই মামলা উঠেছে বিচারপতি রাজশেখর মান্থারের (Rajsekhar Manthar) এজলাসে। আজ এই মামলার শুনানি। তদন্তকারী অফিসার ও পুলিশ আধিকারিক উভয়কেই কোর্টে হাজির থাকার কথা আগেই বলা হয়েছিল। আদালতের তরফ থেকে খড়গপুর টাউন থানাকে (Kharagpur Town police station) দ্রুত কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে। মৃত ছাত্রের সঙ্গে শেষ যে ব্যক্তি ফোনে কথা বলেছেন তাকেও খুঁজে বের করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

spot_img

Related articles

বাণিজ্যিক গ্যাসে কেন্দ্রের কোপ, দেশ জুড়ে প্রভাব হোটেল থেকে শ্মশানে

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ভারতের একটা বড় অংশের তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সরবরাহ যে ব্যাপকভাবে প্রভাবিত, তা স্বীকার...

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...