Friday, June 26, 2026

মধ্যবিত্তর হেঁশেলে আগুন! ফের দাম বাড়ল কেরোসিনের

Date:

Share post:

বাড়তে বাড়তে রান্নার গ্যাসের দাম প্রায় ১১০০ টাকায় পৌঁছেছে।তাই রান্নার গ্যাসের পাশাপাশি কেরোসিনের ব্যবহার বেড়েছে। কিন্তু তাতেও রেহাই নেই। তিন মাস পর রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম বাড়ল।নভেম্বরের শুরুতেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি  ঘোষণা করেছে, লিটারে ২ টাকা ৭০ পয়সার মতো দাম বাড়তে চলেছে কেরোসিনের। সবমিলিয়ে উৎসবের মরসুম শেষ হতেই ফের জ্বালানির দামে আগুন। কেরোসিনের মূল্যবৃদ্ধিতে স্বভাবতই পকেটে টান মধ্যবিত্তর।

আরও পড়ুন:আমজনতার হেঁশেলে টান! দাম বাড়ল কেরোসিনের

একেই পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামবৃদ্ধিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। তার ওপর ক্রমাগত দাম বাড়ছে রান্নার গ্যাস ও কেরসিনের। ফলে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তর।

কেরোসিনের ইস্যু প্রাইসের ভিত্তিতে প্রত্যেক মাসে কেরোসিনের দাম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে খাদ্য দফতর। গত অক্টোবর মাসে রাজ্যে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ৮১ থেকে ৮৪ টাকার মধ্যে। পরিবহণ খরচে পার্থক্য থাকায় কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম কিছুটা হেরফের হয়। তবে আবার কেরোসিনের দাম বাড়ার ইঙ্গিত মেলায় মাথায় হাত মধ্যবিত্তের।

কয়েকমাস আগে চড়া হারে কেরোসিনের দাম বৃদ্ধিতে লিটার প্রতি কেরোসিনের দাম ১০০টাকা ছাড়িয়েছিল। পরে সেপ্টেম্বর মাসে তা কমানো হয়। ফলে খানিকটা স্বস্তি মিলেছিল মধ্যবিত্তর। কেরোসিনের চাহিদাও আগের তুলনায় বেশ অনেকটাই  বেড়েছিল। আবার দাম বাড়ায় চাহিদা ফের কমবে বলে আশঙ্কা করছেন রেশন ডিলাররা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...