Sunday, June 21, 2026

সমাধি ফলকে কিউ আর কোড! ফরাসি মহিলার ভাবনায় চমক নেট দুনিয়ায়

Date:

Share post:

জীবনের শেষ গন্তব্য মৃ*ত্যু। কখনো না কখনো এই দিনটা প্রত্যেকের জীবনেই আসে। অবশ্যম্ভবী এই দিনটাকে এড়িয়ে যাওয়ার কোনও উপায় আমাদের হাতে নেই। তাই মৃ*ত্যুর পরেও উঠে আসুক জীবনের কথা। এমনই ভাবনা থেকে ডেলফিন লেটর্ট (Delphine Letorte) নামের এক ফরাসি মহিলা (French Woman) পরিকল্পনা করেন সমাধিফলকে (Tombstone) কিউ আর কোড (QR code) বসাবেন। যেখান থেকে জানা যাবে জীবনের গল্প। অভিনব এই ভাবনায় চমক নেট দুনিয়ায়।

আজকের যুগে সব কিছুতেই কিউ আর কোডের (QR code) ব্যবহার বেড়েছে। সহজ পেমেন্ট অপশন (Payment Option) হিসেবে এই কোড বেছে নিতে চান ছোট বড় সব বয়সের মানুষ। কিন্তু তাই বলে মৃ*ত্যু ফলকে কিউ আর কোডের (QR code) ভাবনা সচরাচর দেখা যায় না। আর এখানেই ব্যতিক্রমী পেশায় মনোবিদ ডেলফিন লেটর্ট । মৃ*ত্যু মানে দুঃখ নয় বরং আনন্দধামে যাওয়ার এক সুন্দর রাস্তা এমনটাই বিশ্বাস করেন তিনি। ঠিক এই কারণের জন্যই কবরস্থানকে শোকের জায়গা হিসাবে ভাবতে নারাজ তিনি। তাই এ হেন জায়গায় গেলে যাতে মানুষ মৃ*ত্যুর বদলে জীবনের গাথা শুনতে পান, সেই ব্যবস্থাই করে তাঁর সংস্থা ‘হিস্টোরিস ডে ভিয়ে’। বাংলায় এই কথার অর্থ জীবনের গল্প। ডেলফিনের দাবি, ফটো থেকে অনুভূতির লিখিত রূপ — এই কোড স্ক্যান করে সবই দেখা যাবে । সেখানে মৃতের পরিজনেরা যেমন লিখতে পারেন প্রিয়জনের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা, তেমনই কোনও ব্যক্তি চাইলে নিজেই নিজের জীবনের গল্প লিখে রাখতে পারবেন মৃ*ত্যুর আগে।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...