Sunday, June 21, 2026

চেন্নাইয়ানকে সমীহ স্টিফেনের

Date:

Share post:

ডার্বি হারের পর শুক্রবার আবার মাঠে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। যারা আবার যুবভারতীতে মোহনবাগানকে হারিয়েছিল। বৃহস্পতিবার মিডিয়ার মুখোমুখি হয়ে স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘‘যে দল কলকাতায় এসে মোহনবাগানকে হারিয়ে দেয় তাদের তো সমীহ করতেই হবে।’’

লাল-হলুদের সাহেব কোচ আরও বলেন, ‘‘আমার দলও উন্নতি করছে। রোম একদিনে তৈরি হয়নি। তেমনই একটা সেরা দলও রাতারাতি তৈরি করা যায় না। আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। ডার্বি হারলেও আমরা প্রথমার্ধে দারুণ খেলেছিলাম। অনেক বেশি সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বৌমোসের গোলের পরেই ছন্দপতন ঘটেছিল। আমি চাই দল প্রথমার্ধের ফুটবলটা ৯০ মিনিট ধরে খেলবে।’’

প্রতিপক্ষ শিবিরে দেবজিৎ মজুমদার, নারায়ণ দাস, রহিম আলি, সৌরভ দাসদের মতো একঝাঁক বঙ্গসন্তান রয়েছেন। স্টিফেন চেন্নাইয়ান ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে সমর্থকদের পাশে চাইছেন। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত নবম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তবে স্টিফেন মনে করেন, একটা জয় তাঁর ফুটবলারদের আত্মবিশ্বাস একলাফে অনেকটাই বাড়িয়ে দেবে।

এদিকে, এদিনই লাল-হলুদের অনুশীলনে যোগ দিলেন স্টিফেনের নতুন সহকারী কোচ ভেঙ্কটেশ। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, ডার্বি দেখতে গিয়ে হৃদরোগে মৃত সমর্থক জয়শঙ্কর সাহার স্মৃতিতে শ্রদ্ধা জানানো হবে শুক্রবারের ম্যাচে।

আরও পড়ুন:চলতি বিশ্বকাপে সাফল্যের রহস্য কী? জানালেন স্বয়ং অর্শদীপ

 

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...