Friday, April 3, 2026

লালকেল্লা হামলায় শহিদ তিন জওয়ান, ল*স্কর জ*ঙ্গি আরিফের মৃ*ত্যুদণ্ডের সাজা বহাল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

২০০০ সালে দিল্লির লালকেল্লায় হামলা। লালকেল্লা হামলার মূলচক্রী ছিল লস্কর জঙ্গি মহম্মদ আরিফ। ধরা পড়ার পর আরিফকে ২০১১ সালের আগষ্ট মাসে মৃত্যুদণ্ডের সাজা শোনায় আাদালত। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল লস্কর জঙ্গি। কিন্তু লাভ হল না। তার আর্জি পত্রপাঠ খারিজ করে মৃত্যুদণ্ডের সাজাই বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

২০০০ সালে রাজধানী দিল্লির লালকেল্লায় হামলা চালায় লস্কর জঙ্গি মহম্মদ আরিফ। আচমকা সেই হামলায় তিনজন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন। একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। এমন নির্মম হত্যাকাণ্ডে যুক্ত থাকার জন্য মহম্মদ আরিফকে মৃত্যুদণ্ডের সাজা দেয় নিম্ন আদালত।

নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিন পিটিশন দাখিল করে রায় পুনর্বিবেচনার আর্জি জানায় আরিফ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ আর্জি খারিজ করে নিম্ন আদালতের রায়কেই বহাল রাখেন। অর্থাৎ, সুপ্রিম রায়ের পর লস্কর জঙ্গির ফাঁসি কার্যত নিশ্চিত।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...