Wednesday, June 24, 2026

Aindrila Sharma: চোখ খুলেছেন ঐন্দ্রিলা, আশায় বুক বাঁধছেন মা

Date:

Share post:

লড়াইটা এখনও চলছে। তাঁর জন্য প্রার্থনা করছেন তাঁর ভক্ত সতীর্থ পরিবার-পরিজন প্রত্যেকেই। গত কয়েক বছর ধরেই বেশ অসুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা (actress Aindrila Sharma)। ক্যানসারের (Cancer)সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন অভিনেত্রী। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই ব্রেন স্ট্রোকে (Brain stroke)আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।স্ট্রোকের ফলেই মাথায় রক্ত জমাট বেঁধে গেছে অভিনেত্রীর, বলে হাসপাতাল সূত্রে খবর। মঙ্গলবার রাতেই তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার (Brain operation) করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ঐন্দ্রিলার কোনও হাইপার টেনশনের ইতিহাস নেই। তবে এখনও তাঁর ক্যানসারের চিকিৎসাও চলছে। এর মাঝে বুধবার রাত ১১.৫৫ মিনিট নাগাদ তিনি চোখ মেলে তাকিয়ে ছিলেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এরপরই মেয়ের দ্রুত সেরে ওঠার আশায় বুক বেঁধেছেন তাঁর মা।

বহরমপুরের বাড়ি এখন ফাঁকা, সবাই কলকাতায়। অভিনেত্রী না প্রত্যেকটা মুহূর্তে মেয়ের সুস্থতার খবর পাওয়ার জন্য আকুল হয়ে বসে আছেন। কাজের জগতের সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়েছিলেন ঐন্দ্রিলা। ওয়েব সিরিজের কাজ শুরুও হয়ে গেছিল। তারপর আচমকাই এই দুর্ঘটনা। ঐন্দ্রিলা সুস্থ হয়ে দ্রুত শ্যুটিং ফ্লোরে ফিরুন এই প্রার্থনাই স্টুডিয়োপাড়ার। ঐন্দ্রিলার মা বলছেন মেয়ের সাধ ছিল গরিব দুঃস্থদের জন্য অনেক কাজ করার। বহরমপুরে অনাথ আশ্রম তৈরি করার পরিকল্পনাও ছিল তাঁর। এখনও সবটা যেন ঘোরের মতো লাগছে ঐন্দ্রিলার মায়ের। তিনি জানান যে দিন মেয়েটা অসুস্থ হয়ে পড়ল, সে দিন ও প্রথমে আমাকে বলল, “মা, আমার ডান হাত উঠছে না।’’ তার পর দেখলাম, ওর ডান পাটা নড়ছে না। বলতে বলতে ৫-৭ মিনিটের মধ্যে ওর গোটা দেহে পক্ষাঘাত হল। ও বমি করতে শুরু করল। তখন আমি দারুণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। আপাতত আগের থেকে একটু ভাল আছেন অভিনেত্রী।তবে  চিকিৎসকরা বলছেন কিছুটা হলেও সাড়া দিয়েছেন ঐন্দ্রিলা। অসম্ভব মানসিক জোর তাঁকে আবার এই লড়াইয়ের ময়দানে ফিরিয়ে আনবেই, এমনটাই বিশ্বাস তার আপনজনদের।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...