Friday, April 3, 2026

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে ভোট দিলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শতায়ু শ্যামসরণ নেগি

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ৬ রাজ্যে উপনির্বাচনে ভোটগ্রহণ। তেলেঙ্গনা, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র ও ওড়িশার শূন্য আসনগুলিতে চলছে ভোটগ্রহণ। এই ৬ রাজ্যে মোট ৭টি আসনে ভোটগ্রহণ চলছে।

অন্যদিকে, হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনেও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই নির্বাচন প্রক্রিয়ায় নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শতায়ু ব্যক্তির নাম শ্যামসরণ নেগি। বর্তমানে তাঁর বয়স ১০৬ বছর। শ্যামসরণ নেগি কিন্নর জেলার বাসিন্দা।

গতকাল, বুধবার পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন নেগি। স্বাধীন ভারতের প্রথম ভোটার তিনি। ১৯৫১ সাল থেকে ভোট দিয়ে আসছেন নেগি। আর পাঁচজনের মতো লাইনে দাঁড়িয়েই ভোট দেন। শেষবারের ভোটেও তাঁর লাইনে দাঁড়ানো ছবি এসেছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। কিন্তু, এবার স্বাস্থ্য অনেকটাই ভেঙে পড়ায় আর লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবেন না। সেইমতো পোস্টাল ব্যালটের আবেদন করেছিলেন নেগি। কমিশন সেই ডাকে সাড়া দিয়ে তাঁর ভোটগ্রহণের ব্যবস্থা করে।

এ প্রসঙ্গে কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন বলেন, “শ্যামসরণ নেগি একজন মহান ব্যক্তি। তিনি দৃষ্টান্ত। তাই তাঁর ভোটদানকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ বন্দোবস্ত করেছিলাম।”

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...