Tuesday, June 23, 2026

অভিনব উদ্যোগ, দুয়ারে সরকার শিবিরে জানানো যাবে নাগরিক পরিষেবা সংক্রান্ত অভিযোগও!

Date:

Share post:

রাজ্য সরকারের উদ্যোগে ফের শুরু হয়েছে “দুয়ারে সরকার” (Duare Sarkar) শিবির। পুরনো প্রকল্পগুলির পাশাপাশি এবার আরও বেশকিছু নতুন পরিষেবা মিলছে এই শিবির থেকে। এবার বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা সংক্রান্ত অভাব-অভিযোগ “দুয়ারে সরকার” শিবিরে গিয়েই জানাতে পারবেন নাগরিকরা। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে এমন উদ্যোগ খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য প্রতিটি শিবিরে একটি পৃথক কাউন্টার খোলা হয়েছে। অভিযোগ নেওয়ার পর প্রমাণপত্র হিসেবে একটি চিরকুটও দেওয়া হবে। এমনকী, তালিকা বহির্ভূত প্রকল্প সংক্রান্ত অভিযোগও শিবির মারফত জমা দেওয়া যাবে। এবিষয়ে সব জেলাশাসককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

প্রসঙ্গত, গত মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে “দুয়ারে সরকার” শিবির। গত দু’দিনে রাজ্যের ৫ হাজার ২৪৯টি ক্যাম্প হয়েছে। সেখানে মোট ৫ লক্ষ ৬১ হাজার মানুষ যোগ দিয়েছেন। ২ লক্ষ ২৩ হাজার মানুষ খোঁজখবর নিয়েছেন এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষার জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নথিভুক্ত হয়েছে ৯৪,১০৩ জনের নাম। স্বাস্থ্যসাথী ও খাদ্যসাথীর জন্য যান যথাক্রমে ৬৭ হাজার ও ৩৯ হাজার মানুষ।

নতুন পরিষেবা হিসেবে এবার জমির পাট্টা, বিদ্যুৎ সংযোগ, বকেয়া বিদ্যুৎ বিলে ছাড়, মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ এবং কৃষি পরিকাঠামো উন্নয়নে অনুদান দুয়ারে সরকার শিবিরে যুক্ত হয়েছে। এগুলির মধ্যে সর্বাধিক সাড়া পড়েছে মৎস্যজীবীদের নাম নথিভুক্তিকরণ প্রকল্পে। ১৫,৯১২ জন এই পরিষেবার নাম নথিভুক্ত করিয়েছেন। বিদ্যুৎ সংযোগের জন্য এসেছেন ৬ হাজারের বেশি নাগরিক। বিদ্যুৎ বিলে ছাড়ের আবেদন জমা পড়েছে ৪ হাজারের বেশি। কৃষি পরিকাঠামোর উন্নয়নের অনুদান পেতে আবেদন করেছেন ৫৬৬ জন।

দুয়ারে সরকারে এবার যুক্ত হচ্ছে দাঁতের চিকিৎসাও। আগামী কাল, শুক্রবার বেলা ১০টায় কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে শুরু হচ্ছে এই পরিষেবা। অন্যদিকে, রাজ্যজুড়ে সপ্তাহে অন্তত তিনদিন দুয়ারে সরকার শিবিরে পরিষেবা দেবেন দু’জন করে কর্মরত দন্ত চিকিৎসকও।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...