Sunday, June 14, 2026

আজ নিজের লোকসভা কেন্দ্রে উৎসবের শুভেচ্ছা বিনিময় অভিষেকের

Date:

Share post:

শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে উৎসবের শুভেচ্ছা বিনিময় করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পুজো মিটে যাওয়ার পর অভিষেক তাঁর নির্বাচনী কেন্দ্রে এই প্রথম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন। কুশল বিনিময় করবেন তাঁদের সঙ্গে। এক অর্থে একে বিজয়া সম্মিলনীর সভা বললেও অত্যুক্তি হবে না। নিশ্চিতভাবেই  যা আসলে পরিণত হবে জনসভায়।

আরও পড়ুন:কাঁথিতে অভিষেকের সভা ৩ ডিসেম্বর, কোমর বাঁধছেন জেলা তৃণমূল নেতৃত্ব

চোখের জটিল অস্ত্রোপচারের সেরে কালীপুজোর (Kali Pujo) দিন সকালেই কলকাতায় ফিরেছেন অভিষেক। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। পুজোর পরে এই প্রথম কোনও জনসভায় উপস্থিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই সভা ঘিরে ডায়মন্ড হারবার লোকসভার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

বিকেল চারটেয় শুরু হবে আমতলার এই মিলন সভা। দলের সর্বস্তরের সাংগঠনিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থাকবেন। দেখা যাচ্ছে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সব জেলায়। পুজোর পর গোটা রাজ্য জুড়ে প্রায় দেড় হাজারেরও বেশি বিজয়া সম্মিলনীর সভা হয়েছে, যার গাইডলাইন ঠিক করে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তিনি পুরোদস্তুর রাজনৈতিক জনসভা করবেন। সেই সভা থেকেই আদতে আনুষ্ঠানিক ভাবে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দেবেন।  তার আগে নিজের লোকসভা কেন্দ্রের মিলনসভায় উপস্থিত হয়ে দলীয় নেতা-কর্মীদের কী বার্তা দেন সেদিকে লক্ষ্য থাকবে সকলের।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...