Wednesday, June 24, 2026

STF: কলকাতায় বিপুল পরিমাণ অ*স্ত্র উদ্ধার! গুলি ও বন্দুক সহ গ্রেফতার দু*ষ্কৃতী

Date:

Share post:

খাস কলকাতায় উদ্ধার গু*লি, বন্দুক ও নগদ টাকা। শুক্রবার সকালে এপিসি রোড (APC Road) এলাকা থেকে ওই দুষ্কৃ*তীকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)। এসটিএফ সূত্রে খবর, ধৃতের নাম জয় ওরফে মানিক চৌধুরী। আলিপুরের বাসিন্দা সে। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে জয়কে এপিসি রোড থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোট ৪টি আগ্নে*য়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তার মধ্যে রয়েছে তিনটি সেমি অটোমেটিক পিস্তল এবং একটি দেশি পিস্তল।

এছাড়া ধৃতের কাছ থেকে আরও ১০০ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (IPC) ১২০ বি, ৪৮৯ বি এবং ৪৮৯ সি ধারায় মামলা রুজু হয়েছে।

এর আগে অক্টোবর মাসেই সিঁথির মোড়ের কাছে উদ্ধার হয় বিপুল পরিমাণ অ*স্ত্রশস্ত্র। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় উদ্ধার হল অ*স্ত্রশস্ত্র। তবে সেগুলি কোথাও পাচারের ছক ছিল কী না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে বাংলাদেশের (Bangladeh) যোগসূত্রও রয়েছে বলেই জানিয়েছে কলকাতা পুলিশের এসটিএফ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...