Sunday, April 12, 2026

শেয়ার মার্কেটে খাটিয়ে মোটা টাকা ফেরতের টোপ! ৩২ কোটি প্রতারণার অভিযোগে ধৃত ২

Date:

Share post:

খোদ কলকাতায় বসেই শেয়ার মার্কেটে (Share Market) টাকা খাটানোর নামে আর্থিক প্রতারণার (Money Laundering) অভিযোগ। ইতিমধ্যে স্বর্ণেন্দু জানা ও সুদীপ্ত জানা নামে দু’জনকে গ্রেফতার (Arrest) করল বিধাননগর থানার পুলিশ (Bidhan Nagar Police)। রাজ্যের বিভিন্ন জেলা থেকে শেয়ার মার্কেটে টাকা খাটানোর নামে লোক ঠকিয়ে ৩২ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে ধৃতদের বিরুদ্ধে। প্রায় ৫০ জন এজেন্টের (Agent) মাধ্যমে টাকা তোলা হত বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের কাছে প্রায় ২০০০ মানুষ টাকা জমা দিয়েছিলেন।

বছর শেষে টাকা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও কোনও টাকা আমানতকারীরা ফেরত পাননি বলে অভিযোগ। অবশেষে শুক্রবার অভিযুক্তদের অফিসে গিয়ে টাকা ফেরত চাইলে বাধে বিপত্তি। টাকা দিতে অস্বীকার করায় আমানতকারীরা রাসবিহারী থানার পুলিশকে (Rashbehari Police Station) খবর দেয়। এরপর পুলিশ দুজনকে আটক করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের (Electronics Complex Police Station) হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রের পিছনে আর কেউ জড়িয়ে আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে।

এক অভিযোগকারী জানান, অনেক দিন থেকে টাকা চাইলেও দেব দেব করলেও টাকা দেননি কাউকেই। তাঁদের দাবি, বছর খানেক হয়ে গেলেও কোনও টাকা ফেরত পাননি।

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...