Tuesday, May 5, 2026

ভরসা ভারত! চিনকে রুখতে ‘মেক ইন ইন্ডিয়া’ নীতিকে সমর্থন তাইওয়ানের

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই চলছে চিন-তাইওয়ানের(Taiwan) ঠান্ডা লড়াই। তৃতীয়বার দেশের সর্বে সর্বা হয়ে আরো আগ্রাসী হয়ে উঠেছেন শি জিনপিং(Shi Jinping)। এই অবস্থায় ভারতকে ভরসা করছে তাইওয়ান। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত করে ভারতের(India) মেকিং ইন্ডিয়া নীতির প্রতি সমর্থন জানিয়েছে এই দ্বীপ রাষ্ট্র।

ইন্ডিয়া-তাইওয়ান ইন্ড্রাস্ট্রিয়াল কলাবরেশন সামিট’-এ যোগ দিতে বর্তমানে ভারত সফরে রয়েছেন তাইওয়ানের উপ অর্থমন্ত্রী চেন চের্ন চাই। ভারতের চেম্বার অফ কমার্স এবং তাইওয়ানের ‘চাইনিজ ন্যাশনেল ফেডারেশন অফ ইন্ডাস্ট্রিজ’-এর যৌথ উদ্যোগে এই সম্মেলন হচ্ছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে তাইওয়ানের উপ-অর্থমন্ত্রী বলেন, “আমাদের কাছে পণ্য উৎপাদনের জন্য ভারত সবচেয়ে ভাল স্থান হতে পারে। ভারতের মেক ইন ইন্ডিয়া নীতিতে আমাদের সরকারের সমর্থন রয়েছে। আমাদের সংস্থাগুলি ভারতীয় কোম্পানি গুলির সঙ্গে কাজ করতে আগ্রহী।” তাৎপর্যপূর্ণ ভাবে, নয়াদিল্লির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির ইঙ্গিতও দিয়েছে তাইপেই।

উল্লেখ্য, বিশ্লেষকদের একাংশের মতে, শি জিনপিংয়ের (Xi Jinping) ক্ষমতায় ফিরে আসা তাইওয়ানের জন্য অশনি সংকেত। কারণ, এই পদক্ষেপই স্পষ্ট করে দিচ্ছে যে, ভবিষ্যতে দ্বীপরাষ্ট্রটিকে নিয়ে বড়সড় কোনও পরিকল্পনা করছেন জিনপিং। ফলে আরও একটা যুদ্ধ ঘটে যাওয়া অসম্ভব নয়। আপাতত ঘুঁটি সাজাচ্ছেন তিনি। দল ও সেনার অন্দরে দুর্নীতি দমনের নামে বিরোধীদের কোণঠাসা করে ফেলেছেন জিনপিং। তাই তাঁর নীল নকশায় বাধা দেওয়ার মতো কেউ নেই। এহেন পরিস্থিতে ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টায় তৎপর তাইওয়ান।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...