Wednesday, March 25, 2026

সিউড়িতে তৃণমূল কর্মী খু*নে ধৃত ১৫, রং না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ফিরহাদের

Date:

Share post:

তৃণমূল কর্মী খু*নে কড়া বার্তা মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের। তাঁর বীরভূম (Birbhum) সফরের মধ্যেই শনিবার রাতে সিউড়ির (Siuri) বাঁশজোড়ে খুন হন তৃণমূল (TMC) কর্মী ফয়জল শেখ (Fayjal Shekh)। ঘটনা পরিপ্রেক্ষিতে রবিবার সকালে, সিউড়ির সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে ফিরহাদের মন্তব্য “সকালেও বোমার আওয়াজ পেয়েছি। রাজনৈতিক রং না দেখে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে।” ঘটনায় ১৫জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, স্থানীয় গোলমালের জেরে খু*ন হন ফয়জল। ভোজালি দিয়ে কুপিয়ে হ*ত্যা করা হয় তাঁকে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধেই। ফিরহাদ হাকিম (Firad Hakim) বলেন, “আমি পুলিশকে বলেছি, কাউকে ছাড় দেওয়া যাবে না। দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এডিজিকে (ADG) সকালে ফোন করেছিলাম। আমি সকালে বোমার আওয়াজ পেয়েছি। অপরাধীরা অপরাধীই। তারা কারও লোক নয়।”

খু*নের ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত কাজল শাহ-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাদের জেলা আদালতে তোলা হলে কাজল-সহ ৫ অভিযুক্তকে ৫ দিনের পুলিশ (Police) হেফাজত এবং বাকি ১০ জনকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক।

আরও পড়ুন- আবার উত্তরপ্রদেশে দ*লিত-হত্যা! পেয়ারা পাড়ায় প্রতিবেশী যুবককে পিটিয়ে খু*ন

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...