Tuesday, June 23, 2026

Balurghat: অপহরণের দেড় দিন পর মিলল নিখোঁজ শিশুর মৃ*তদেহ !

Date:

Share post:

শান্তিনিকেতনের ছায়া এবার বালুরঘাটে। ৮ বছরের শিশুর মৃ*ত্যু ঘিরে এবার চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রায় দেড় দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দীপ হালদার (Deep Haldar)নামে এক শিশুর মৃ*তদেহ। বাড়ির সামনের খাঁড়ি থেকে উদ্ধার দেহ, থানায় আত্মসমর্পণ (Surrender) করলেন প্রতিবেশী (neighbor)। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা । ঠিক কী কারণে এই খু*ন তা এখনও স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ (Balurghat Police)।

বাড়ির কাছের খাঁড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধারের পরই উত্তেজনা ছড়াল এলাকায়। এরপরই স্থানীয়দের তরফ থেকে অভিযুক্ত মানস সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। পাশাপাশি আসবাবপত্রও পুড়িয়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। মৃত শিশুর পরিবার বাক্রুদ্ধ। তাঁরা বলছেন তাঁদের পরিবারের সঙ্গে কারোর কোনও শত্রুতা নেই। তাহলে কীসের জন্য এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ (Police)। বাড়িতে ঠাকুমার সঙ্গেই থাকত ৮ বছরের দীপ হালদার। অভিযুক্ত প্রতিবেশী থাকতেন কয়েকটা বাড়ি পরেই। রবিবার সকাল থেকেই মানসের বাড়ির কাউকে দেখা যাচ্ছিল না। পরে বিকেলের দিকে অভিযুক্ত নিজে বালুরঘাট থানায় আত্মসমর্পণ করে খুনের কথা স্বীকার করে নেন। এলাকার মানুষ বলছেন অভিযুক্ত বিভিন্ন ধরণের নেশায় আসক্ত ছিলেন। প্রাথমিক ভাবে মনে করে হচ্ছে পাচার করার অভিসন্ধি নিয়েই অপহরণ করা হতে পারে। কিন্তু খুনের পেছনে ঠিক কী কারণ তা নিয়ে তদন্তে পুলিশ।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...