Sunday, June 21, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সেমিফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে নিয়মরক্ষার ম‍্যাচে ৭১ রানে জয় পায় ভারতীয় দল। সৌজন্যে সূর্যকুমার যাদবের দুরন্ত ৬১ রানের অপরাজিত ইনিংস। এই জয়ের ফলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড। আর জিম্বাবোয়কে হারিয়ে সেমিফাইনালের চিন্তা ভাবনা শুরু করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম‍্যাচ শেষে সেমিফাইনাল ম‍্যাচ নিয়ে পরিকল্পনার কথা বললেন তিনি। একই সঙ্গে সূর্যকুমার যাদবের প্রশংসা করতেও ভুললেন না হিটম‍্যান।

এদিন ম‍্যাচ শেষে সূর্যকুমারের প্রশংসায় রোহিত বলেন,” দারুণ অলরাউন্ড পারফরম্যান্স করল সূর্য। আমরা কোয়ালিফাই করে গেলাম। আমরা ঠিক যেরকম খেলতে চেয়েছিলাম, সেরকমই খেলতে পেরেছি। ভারতের জন্য সূর্যকুমার অসাধারণ কাজ করছে। মাঠে নেমে এমন খেলা খেলছে, যাতে করে অন্যদের ওপর চাপ কমে যাচ্ছে। আমরা জানি ওর কী যোগ্যতা। ও ক্রিজে থাকলে, অন্য প্রান্তের ক্রিকেটার সময় নিয়ে খেলতে পারে। ও ব্যাট করলে ডাগআউটে নিশ্চিন্তে থাকি আমরা। সূর্যর ব্যাটিংয়ে অনেক সংযম রয়েছে। ওর থেকে এটাই আমাদের প্রত্যাশা থাকে।”

বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় দল। সেই নিয়ে রোহিত বলেন,” দেখুন পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ওখানে এর আগে একটি ম্যাচ খেলেছি। দ্রুততায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। ইংল্যান্ড ভালো দল। দারুণ প্রতিযোগিতা হবে। প্রথমত সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য আমরা গর্বিত। সেমিফাইনাল মানেই আবার বড় ম্যাচ।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের ফাইনালে কি ভারত-পাকিস্তান মহারণ? কীভাবে ফের একবার মুখোমুখি হতে পারে এই দুই দেশ?

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...