Friday, June 26, 2026

বানতলায় CPIM-র মিছিলে হামলা, জখম ৭ কর্মী

Date:

Share post:

ভাঙরের বানতলায় সিপিআইএমের মিছিলে হামলার অভিযোগ। রবিবার, জাঠার সমর্থনে বানতলায় একটি মিছিলের (Rally) আয়োজন করা হয়। তার আগে জড়ো হন বেশ কিছু কর্মী সমর্থক। অভিযোগ, জমায়েত শুরু হতেই হামলা শুরু হয়। ঘটনায় জখম হয়েছেন ৭ CPIM কর্মী।

CPIM সমর্থকদের অভিযোগ জমায়েতের শুরুতেই ৭-৮ জনের উপর হামলা করা হয়। আহত হন ৭জন। পরে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বানতলায়। সিপিআইএমের অভিযোগের তির শাসকদলের দিকে। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mahamad Selim) পুলিশের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ তোলেন।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Ray) বলেন, বানতলাই সেই জায়গায় যেখানে বাম আমলে অনিতা ধেওয়ানের নারকীয় ধ*র্ষণের ঘটনা ঘটেছিল। স্থানীয় মানুষের হয়ত সিপিএমের উপর এখনও সেই রাগ রয়েছে। সেই থেকেই হামলা। তবে, তৃণমূল কোনও হামলাকে সমর্থন করে না বলেও জানান সৌগত। হামলার পরেও ফের ঘটনাস্থলে উপস্থিত হয়ে পূর্বনির্ধারিত মিছিল করে সিপিআইএম।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...