Saturday, June 27, 2026

বাংলায় হানিট্রাপের শিকার দিল্লির ক্রিকেটার ! গ্রেফতার ৩

Date:

Share post:

বাংলায় এসে চরম অস্বস্তির মধ্যে এবার দিল্লির ক্রিকেটার (Delhi Cricketer)। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল করে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে শনিবার বাগুইআটি এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ (Baguiati Police Station)। ধৃতদের আজ রবিবার বারাসাত আদালতে (Barasat Court)তোলা হবে বলেই জানা যাচ্ছে।

উল্লেখ্য চলতি মাসের ২ তারিখে দিল্লির ক্রিকেটার বৈভব কাণ্ডপাল (Vaibhav Kandpal) বাগুইআটি থানায় অভিযোগ করেন। তিনি জানান দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট (Syed Mushtaq Ali Tournament) খেলতে গত মাসের ২৯ তারিখ বাংলায় আসেন তিনি। সল্টলেকের একটি অভিজাত হোটেলেই ছিলেন ওই তারকা। একটি ডেটিং সাইটের (Dating Site) মাধ্যমে এক তরুণীর সঙ্গে আলাপ। এরপর সে চলতি মাসের ১ তারিখ বাগুইআটির ৪৪ নং বাসস্ট্যান্ডে তাঁর সঙ্গে দেখা করতে গেলে সেখান থেকে চার যুবক তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে তাঁর ভিডিও তুলে সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। তাঁকে বিবস্ত্র করে ছবি তোলা হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁর কাছ থেকে অনলাইনে প্রায় ৬০ হাজার টাকা সহ মোবাইল ফোন ও চেন ছিনতাই করে পালিয়ে যান অভিযুক্তরা। এরপর ওই ক্রিকেটারকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে তাঁকে বাগুইআটির জগৎপুর এলাকায় এনে ছেড়ে দেন। এরপর তদন্তে নেমে ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, শুধু ক্রিকেটার নন, ধৃতরা আরও অনেককে এইভাবে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে পুলিশ সূত্রে খবর। মূল অভিযুক্ত এখনও অধরা।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...