Saturday, June 27, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সৌজন্যে নজির গড়লেন SKY

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামার আগেই সেমিফাইনালের টিকিট পাঁকা করে ফেলেছিল ভারতীয় দল। তাই এই ম‍্যাচ শুধুই নিয়মরক্ষার। তবে নিয়মরক্ষার হলেও, এই ম‍্যাচে দেখল ভারতীয় ব‍্যাটারদের মারকুটে ইনিংস। যার সুবাদে অনন্য নজিরও গড়েন সূর্যকুমার যাদব।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। একটা সময় যেখানে মনে হচ্ছিল যে ভারত ১৫০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, সেখানে সূর্যকুমার যাদবের সৌজন্যে ২০ ওভারে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। SKY ৬১ রানে অপরাজিত। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই দুরন্ত ইনিংস খেলতেই নজির গড়েন সূর্যকুমার যাদব। সূর্যের সেই বিধ্বংসী ইনিংসে মজেছেন নেটিজেন থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। অপরদিকে ৫১ রান করেন কে এল রাহুল।

এদিন চারে ব্যাট করতে নেমে ২৫ বলে ৬১ রানের মারকাটারি ইনিংস খেললেন সূর্যকুমার। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো মারকাটারি ইনিংসে ভর করে রেকর্ডবুকে নিজের নাম তুললেন ‘মিস্টার ৩৬০’। সূর্য প্রথম ভারতীয় ও বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার রেকর্ড করলেন। এর আগে ২০২১ সালে পাকিস্তানের ব্যাটার মহম্মদ রিজওয়ান প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০ রানের গণ্ডি টপকেছিলেন দেশের জার্সিতে কুড়ি ওভারের ফরম্যাটে।

আরও পড়ুন:ম‍্যাচ হারের কারণ হিসাবে রান সংখ‍্যাকে কাঠগড়ায় তুললেন শাকিব

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...