Saturday, June 27, 2026

‘জনগণমন এবং বন্দেমাতরম দুটিই সমমর্যাদাপূর্ণ’, দিল্লি হাই কোর্টে জানাল কেন্দ্র

Date:

Share post:

ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ এবং রাষ্ট্রীয় স্তোত্র ‘বন্দেমাতরমের’ মর্যাদা সমান। তাই জাতীয় সঙ্গীত জাতীয় স্তোত্রর সমান সম্মান পাওয়া উচিত। দিল্লি হাই কোর্টে  এক হলফনামায় এমনই চাঞ্চল্যকর দাবি করল জানাল কেন্দ্র। মোদি সরকারের দাবি, দেশের নাগরিকদের দুটি গানকেই সমান সম্মান দেওয়া উচিত।

আরও পড়ুন:জাতীয় সংগীত পরিবর্তনের দাবি বিজেপি নেতা সুব্রহ্মমণ্যম স্বামীর : বাংলা পক্ষের প্রচার

‘জনগণমন’র সমমর্যাদা দিতে হবে জাতীয় স্তোত্র ‘বন্দেমাতরম’কে এই মর্মে দিল্লি হাই কোর্টে জনস্বার্থে মামলা দায়ের করেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সেই সঙ্গে তাঁর আরজি ছিল, প্রতিটি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে জনগণমন’ ও ‘বন্দেমাতরম’ দুটিই যেন গাওয়া হয়। অশ্বিনি উপাধ্যায়ের বক্তব্য ছিল, আমাদের ইতিহাসের এক প্রতীক ‘বন্দেমাতরম’। যদি কোনও নাগরিক প্রকাশ্যে বা গোপনে কোনওভাবে এই গানের প্রতি অসম্মান প্রদর্শন করে তাহলে সেটাকে সমাজবিরোধী কার্যকলাপ বলে ধরতে হবে। তাঁর আবেদনের ভিত্তিতে হাই কোর্ট একটি হলফনামা চায়।

হলফনামায় কেন্দ্রের বক্তব্য,  ‘জনগণমন এবং বন্দেমাতরম, এই দু’টিরই মর্যাদা একই। এই দুইয়েরই নিজস্ব পবিত্রতা আছে। তাই প্রত্যেক নাগরিকেরই এই দু’টিকে সমান সম্মান ও মর্যাদা দেওয়া উচিত। তবে, এটি কখনও রিট পিটিশনের বিষয় হতে পারে না।’

উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্টে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণার আবেদন উঠেছে। কিন্তু তাকে গুরুত্ব না দিয়ে সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দুটি সঙ্গীতকে সমান মর্যাদা দেওয়ার কোনও সুযোগ সংবিধানে নেই। তারপর দিল্লি হাই কোর্টে কেন্দ্রের এই হলফনামা বেশ তাৎপর্যপূর্ণ।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...