Sunday, March 15, 2026

কাজ চলবে বারুইপাড়া-চন্দনপুর লাইনে,বাতিল হাওড়া-বর্ধমান কর্ড শাখার একাধিক ট্রেন বাতিল

Date:

Share post:

হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বারুইপাড়া এবং চন্দনপুর স্টেশনের মধ্যে চতুর্থ লাইনে কাজ চলবে। তাই টানা ১০ দিন বাতিল থাকাবে একাধিক ট্রেন। ব্যান্ডেল স্টেশন থেকে ঘুরিয়ে দেওয়া হবে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনগুলিকেও। শুধুমাত্র তিনটি দূরপাল্লার ট্রেনকে কিছু সময়ের জন্য দাঁড় করানো হবে। শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে একাধা জানিয়েছেন  পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।আগামি ১১ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

আরও পড়ুন:হাওড়া-বর্ধমান শাখায় টানা ১১ দিন বাতিল কয়েকটি লোকাল ট্রেন

একনজরে দেখে নিন কী কী ট্রেন বাতিল থাকবে:

  • হাওড়া-মশাগ্রাম লোকাল(৩৬০৮১, ৩৬০৮৫, ৩৬০৮৩ এবং ৩৬০৮৮)
  • হাওড়া-বারুইপাড়া লোকাল(৩৬০১১)
  • শিয়ালদহ-বারুইপাড়া লোকাল(৩২৪১১ ও ৩২৪১৩)
  • মশাগ্রাম-হাওড়া লোকাল(৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ ও ৩৬০৮৮)
  • বারুইপাড়া-হাওড়া লোকাল( ৩৬০১২)
  • বারুইপাড়া-শিয়ালদহ লোকাল( ৩২৪১২ ও ৩২৪১৪)
  • গুড়াপ-হাওড়া লোকাল( ৩৬০৭২)


ঘুরপথে যে ট্রেনগুলি চলবে:

  • ৮, ৯, ১২, ১৩ এবং ১৬ নভেম্বর- ডাউন দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস
  • ১১ নভেম্বর ডাউন দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস
  • ৯ এবং ১৬ নভেম্বর ডাউন মুজফ্ফরনগর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস
  •  ১২ নভেম্বর ডাউন দ্বারভাঙা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস
  • ১৬ নভেম্বর ডাউন কোচবিহার-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস

যে ট্রেনগুলি থামিয়ে দেওয়া হবেঃ

  • ৮, ৯, ১১ এবং ১২  নভেম্বর- ডাউন কোচবিহার-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস গন্তব্যে পৌঁছনোর আগে ১৫ মিনিটের জন্য থামবে।
  • ১৬ নভেম্বর-ডাউন শালিমার-পটনা দুরন্ত এক্সপ্রেস ১০ মিনিটের জন্য  থামবে।
  •  ১৬ নভেম্বর – ডাউন যোধপুর-হাও়ড়া সুপারফাস্ট এক্সপ্রেস ২০ মিনিটের জন্য থামবে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...