Monday, April 13, 2026

নিতে হবে না স্বামীর অনুমতি! মুসলিম মহিলাদের খুশির খবর শোনাল কেরল হাইকোর্ট

Date:

Share post:

স্বামীর ইচ্ছা বা অনিচ্ছাকে প্রাধান্য নয়, স্ত্রী চাইলেও বিবাহ বিচ্ছেদ (Divorce) সম্ভব। সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই জানাল কেরল হাইকোর্ট (High Court of Kerala)। ইসলাম ধর্মে একজন মুসলিম মহিলা বিবাহ্র বিচ্ছেদের বিষয়কে প্রাধান্য দেওয়া হলেও বাস্তবে যে তা কতটা সত্যি তা সাফ জানিয়ে দিল মুসলিম ল বোর্ড। এদিন হাইকোর্টের রায়কে অস্বীকার করে মুসলিম ল বোর্ডের (Muslim Law Board) প্রতিনিধি জানিয়েছেন, নির্দিষ্ট মামলার বক্তব্যের সঙ্গে শরিয়ত আইনের কোনও বিরোধিতা নেই। কিন্তু এ বিষয়ে কোনও আইন প্রণয়ন হলে তা মেনে নেওয়া হবে না।

সম্প্রতি এক মুসলিম মহিলা কেরল হাইকোর্টে মুসলিম বিবাহ আইনে ডিভোর্সের ডিক্রি পান। কিন্তু তাঁর স্বামী ওই নির্দেশকে আপত্তি জানিয়ে কেরল হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য ছিল, একজন মুসলিম মহিলার ‘খুলা’-র মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাওয়ার অধিকার রয়েছে ঠিকই। কিন্তু সেই জন্য আগে তাঁকে আগে স্বামীর কাছে তালাক চাইতে হবে। আর তালাক না পেলে না তখনই তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন।

প্রসঙ্গত রবিবার অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড (AIMLB) -এর সম্পাদক মৌলনা খালিদ সইফুল্লা রেহমানি বলেন, নির্দিষ্ট মামলায় শরিয়ত আইন লঙ্ঘন হয়নি। কিন্তু এই সংক্রান্ত আইন প্রণয়নের চেষ্টা হলে মেনে নেবে না ভারতের শরিয়ত আইন বোর্ড।

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...