Wednesday, March 25, 2026

টি-২০ বিশ্বকাপের ফাইনালে কি ভারত-পাকিস্তান মহারণ? কীভাবে ফের একবার মুখোমুখি হতে পারে এই দুই দেশ?

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে কি ভারত-পাকিস্তান মহারণ? সেই আশাতেই বুক বেঁধেছে আপামর ক্রিকেটপ্রেমী। রবিবার নেদারল্যান্ডসের কাছে দক্ষিন আফ্রিকা হারতেই সেমিফাইনালের টিকিট পাঁকা করে ফেলেছিল ভারতীয় দল। যার ফলে জিম্বাবোয়ে ম‍্যাচ ছিল নিয়মরক্ষার। কিন্তু সেই নিয়মরক্ষার ম‍্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারায় রোহিত শর্মা-বিরাট কোহলিরা। যার ফলে সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল‍্যান্ড। ওপরদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান। শেষ চারে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। অর্থাৎ দুই প্রতিবেশী দেশ যদি সেমিফাইনালে নিজেদের প্রতিপক্ষকে হারাতে পারে, তাহলে আগামী রবিবার মেলবোর্নে আবারও ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে। সেক্ষেত্রে ২০০৭ সালের পর আবারও টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

গ্রুপ ১ থেকে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। ১০ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড।

এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭১ রানে জয় পায় ভারতীয় দল। দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। অর্ধশতরান করেন কে এল রাহুলও। তবে ব‍্যাট হাতে এদিনও ব‍্যর্থ রোহিত শর্মা। সেমিফাইনালের আগে তাঁর এই পারফরম্যান্স চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের।

আরও পড়ুন:নিয়মরক্ষার ম‍্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারাল রোহিতরা, সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...