Saturday, June 27, 2026

নিয়মরক্ষার ম‍্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারাল রোহিতরা, সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নামার আগেই সেমিফাইনালের টিকিট পাঁকা করে ফেলেছিল ভারতীয় দল। তাই এই ম‍্যাচ ছিল শুধুই নিয়মরক্ষার। আর এই নিয়মরক্ষার ম‍্যাচে জিম্বাবোয়েকে ৭১ রানে হারাল রোহিত শর্মার দল। সৌজন্যে সূর্যকুমার যাদব। তাঁর মারকাটারি ইনিংস। ২৫ বলে ৬১ রানে অপরাজিত ইনিংস খেলেন SKY। ম‍্যাচের সেরাও তিনি। সেমিফাইনালে ভারতের মুখোমুখি ইংল‍্যান্ড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। একটা সময় যেখানে মনে হচ্ছিল যে ভারত ১৫০ রানের গণ্ডি পার করতে পারবে কিনা, সেখানে সূর্যকুমার যাদবের সৌজন্যে ২০ ওভারে ১৮৬ রান তোলে টিম ইন্ডিয়া। ৫১ রান করেন কে এল রাহুল। এদিও ব‍্যাট হাতে ব‍্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১৫ রান করেন তিনি। ২৬ রান করে আউট হন বিরাট কোহলি। ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। জিম্বাবোয়ের হয়ে দুটি উইকেট নেন সেন উইলিয়ামস। একটি করে উইকেট নেন নাগারাভা, মুজারাবানী এবং রাজা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১১৫ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন বার্ল। ৩৪ রান করেন রাজা। ভারতীয় বোলারদের দাপটে এদিন দাঁড়াতেই পারেনি জিম্বাবোয়ের ব‍্যাটাররা। ভারতের হয়ে তিন উইকেট নেন অশ্বিন। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং অক্ষর প‍্যাটেল।

আরও পড়ুন:জিম্বাবোয়ের বিরুদ্ধে দুরন্ত ইনিংসের সৌজন্যে নজির গড়লেন SKY

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...