Wednesday, March 25, 2026

মা-বোন-ঠাকুরদাকে কুপিয়ে খু*ন করল কিশোর! রেহাই পেলেন না প্রতিবেশীও

Date:

Share post:

শিউরে ওঠার মতো ঘটনা আগরতলায় (Agartala)। মা, ঠাকুরদা, ১০ বছরের বোনকে কুপিয়ে খু*নের অভিযোগ উঠল ষোলো বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। কিশোর হামলায় প্রাণ হারান এক প্রতিবেশীকেও। চারজনকে খু*ন করে বাড়ি থেকে কিছুটা দূরে একটি কুয়োতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কিশোরের বাবা তার বিরুদ্ধে খুনের অভিযোগ করেছেন।

প্রতিবেশীদের অভিযোগ, ওই কিশোর নিয়মিত নে*শা করত। তার জন্য প্রায়ই পরিবারে অশান্তি হত। তবে খু*নের বিষয়টি পুলিশ (Police) খতিয়ে দেখছেন। শনিবার সকালে কিশোরের বাবা কাজে চলে গেলে তাঁর মা, বোন এবং ঠাকুরদা বাড়িতে উপস্থিত ছিলেন। প্রতিবেশীরা জানান, সকাল সাড়ে ৯ টা নাগাদ ওই বাড়ি থেকে খুব জোরে গান শোনা যাচ্ছিল। কোনওরকম চিৎকার চেঁচামেচির আওয়াজ তাঁরা শুনতে পাননি। দিনশেষে কিশোরের বাবা বাড়ি ফিরলে দেখেন যে বাড়ি ঘর র*ক্তারক্তি অবস্থা। ডাকাডাকি করেও পরিবারের কোনও সদস্যের সাড়াশব্দ পাননি তিনি। পরিবারের সদস্যদের খুঁজতে গিয়েই বাড়ি থেকে কিছুটা দূরে কুয়োর মধ্যে চার জনের দেহ দেখতে পান। চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকেন। প্রতিবেশীরা জানান, তাঁরাই পুলিশকে খবর দেয়।

পুলিশ সূত্রে খবর, তাঁরাই কুয়ো (Wall) থেকে চার জনের দেহ উদ্ধার করে। চার জনকেই ভোঁতা কোনও অ*স্ত্র দিয়ে আঘাত করে খু*ন করা হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। তবে প্রতিবেশীকে কেন খু*ন করল তা নিয়ে রহস্য বাড়ছে। এই ঘটনার পর এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...