Wednesday, April 1, 2026

রবিতে শীতের শিরশিরানির মাঝেই দোসর নিম্নচাপ, বৃষ্টির পরই কী রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা ?

Date:

Share post:

উইকএন্ড থেকেই শুরু হয়েছে হেমন্তের পরশ। শনিবার থেকেই শীতের আমেজে মজেছে বাঙালি। রবিবারও এর অন্যথা হল না।রবির ভোরে কুয়াশায় মুখ ঢেকেছে তিলোত্তমার আকাশ। চারিদিকে শীতের শিরশিরানি ভালোই অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে এরই মধ্যে নিম্নচাপের ভ্রুকুটি উঁকি দিচ্ছে। জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কী বৃষ্টির পরেই জাঁকিয়ে ঠাণ্ডা নামতে চলেছে রাজ্যে?

আরও পড়ুন:Weather Update: নভেম্বরে মিলবে না শীতের দেখা, ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত

হাওয়া অফিস বলছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপাসাগরে আগামী সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্ত ক্রমশই শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি করবে। যেটি অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। তবে নিম্নচাপটি থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। যদিও বঙ্গে এর কতটা প্রভাব পড়বে তা নিয়েই চিন্তায় রাজ্যবাসী। জানা গিয়েছে, এই নিম্নচাপের সরাসরি তেমন প্রভাব না পড়লেও আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে মূলত মেঘলা আকাশের দেখা মিলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই বৃষ্টি হবে। সকালের দিকে হালকা শিশির পড়বে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও কম থাকবে।তবে নিম্নচাপের হাত ধরেই বঙ্গে শীত প্রবেশ করবে নাকি সেবিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি হাওয়া অফিস।

কলকাতায় শনিবার ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমেছিল তাপমাত্রা। রবিবার ভোরে তা দাঁড়িয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...