Wednesday, June 24, 2026

নেদারল্যান্ডসের কাছে হার দক্ষিণ আফ্রিকার, সেমিফাইনালে ভারতীয় দল

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই সেমিফাইনালের টিকিট পাঁকা করে ফেলল ভারতীয় দল। রবিবার নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে হারে দক্ষিণ আফ্রিকা। আর প্রোটিয়ারা হারতেই ছয় পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

রবিবার টি-২০ বিশ্বকাপে সুপার ১২ পর্বে গ্রুপ বি-তে রয়েছে তিনটি ম্যাচ। এদিন দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতকে নিজেদের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে জিততেই হত। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রোটিয়ারা হেরে যাওয়ায়, সেমিফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ওপর দিকে দক্ষিণ আফ্রিকা হেরে যাওয়ায় এবারের বিশ্বকাপে থেমে গেল ৫ পয়েন্ট নিয়ে। ভারত ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে। এমন অবস্থায় বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটি দলের পক্ষেই সম্ভব ৬ পয়েন্টে পৌঁছানো। যে জিতবে সেই দল সেমিফাইনালের টিকিট পাঁকা করবে।

এদিন নেদারল্যান্ডসের কাছে ১৩ রানে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস ৪ উইকেটে হারিয়ে তোলে ১৫৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ৮ উইকেটে ১৪৫ রানে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...