Saturday, April 4, 2026

১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে: রাজ্যকে আশ্বাস গিরিরাজের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর বারবার আবেদন, রাজ্য সরকারের (State Government) তরফে চিঠি। অবশেষে একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যকে আশ্বাস দিল কেন্দ্র। সোমবার, রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার (Pradip Majumder) দিল্লিতে একশো দিন ও আবাস যোজনার বকেয়া কেন্দ্রীয় বরাদ্দ-সহ গ্রামোন্নয়ন সংক্রান্ত নানা ইস্যুতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের (Giriraj Singh) সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বকেয়া অর্থ দ্রুত মেটানোর বিষয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বলে জানান প্রদীপ। রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, গত প্রায় ১০ মাস ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না কেন্দ্র (Centre)। এই খাতে রাজ্যের বকেয়া প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা।

রাজ্যের পঞ্চায়েত দফতর সূত্রে খবর, পঞ্চায়েত স্তরে টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে ‘অস্পষ্টতা’ আছে বলে জানায় কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরের কাছে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছিলেন, সমস্ত নথি কেন্দ্রীয় সরকারকে পাঠানো হয়েছে। সোমবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী জানান, যে যে বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রশ্ন বা ধন্দ ছিল, সেগুলির সব ক’টিরই নিরসন করা হয়েছে। রাজ্যের তরফে পাঠানো নথি দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী পুরো বিষয়টি বুঝতে পেরেছেন বলে দাবি করেন প্রদীপ। “আশা করি, খুব দ্রুত সব কিছু মিটে যাবে।”

আরও পড়ুন- টেট পরীক্ষার্থীদের জন্য সুখবর! আজ রাতেই বেরোতে পারে ২০১৭-এর ফলাফল  

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...