Friday, June 26, 2026

‘কখনও স্বপ্ন দেখা থামিও না’, অ্যাডামাসে ছাত্রদের উৎসাহ দিলেন ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি কাফু

Date:

Share post:

চমক! সোমবার সোমবার অ্যাডামাস ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি কাফু। ‘স্বপ্নকে তাড়া করে যাও। যতক্ষণ না সেটা সম্পূর্ণ হচ্ছে’। সোমবার অ্যাডামাস ইউনিভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের এভাবেই উৎসাহ দিলেন তিনি। বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তির কথা শুনে আপ্লুত সবাই। বিশ্বের সর্বকালের সেরা রাইট ব্যাক নিজের উঠে আসার দিনগুলের কথা তুলে ধরেন সবার সামনে। কাফু বলছিলেন, ‘‘জীবনে খেলাধুলো করাটা যেমন জরুরি। তেমনই গুরুত্বপূর্ণ পড়াশোনা। তোমরা কখনও স্বপ্ন দেখা থামিও না। বরং যতক্ষণ না পর্যন্ত স্বপ্নকে সফল করতে পারছ, ততদিন তাড়া করে যাবে।’’ ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ফুটবলও খেলেন ব্রাজিলীয় তারকা। এদিন অনুষ্ঠানের শুরুতেই অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলার প্রফেসর সমিত রায়ের হাতে নিজের আত্মজীবনী ‘কাফু সাগা’ তুলে দেন কাফু। ব্রাজিলীয় কিংবদন্তির উপস্থিতির প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের বকেয়া বরাদ্দ দ্রুত মিটিয়ে দেওয়া হবে: রাজ্যকে আশ্বাস গিরিরাজের

এদিকে, সোমবারই হঠাৎ করে ইডেনে পৌঁছে যান কাফু। সেখানে তখন একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সঙ্গে কিছুক্ষণ আড্ডাও দেন কাফু। ক্রিকেট নিয়ে কিছু প্রশ্নও করেন সৌরভকে। পরে সৌরভকে নিজের একটি বইও উপহার দেন কাফু।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...