Friday, June 26, 2026

রাজস্ব ঘাটতি বাবদ ১৪ রাজ্যকে ৭১৮৩ কোটি দিল কেন্দ্র, সর্বোচ্চ অনুদান পেল বাংলা

Date:

Share post:

রাজস্ব ঘাটতি বাবদ কেন্দ্রীয় ক্ষতিপূরণ পেল রাজ্য। এই দফায় সোমবার প্রায় ১ হাজার ১৩২ কোটি ২৫ লক্ষ টাকা মিলেছে বলে অর্থ দফতর সূত্রে জানা গেছে। তবে শুধু বাংলাই নয়, এই ক্ষতিপূরণ পেয়েছে দেশের আরও ১৩টি রাজ্য।এই দফায় রাজস্ব ঘাটতি খাতে কেন্দ্রের মোট বরাদ্দের পরিমাণ ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকেরতরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশের ১৪টি রাজ্যকে এই রাজস্ব ঘাটতি প্রদানের কথা জানানো হয়েছে। দেশের যে ১৪টি রাজ্যকে এই খাতে অর্থ বরাদ্দ করা হয়েছে তার মধ্যে বাংলাকেই সর্বোচ্চ টাকা দেওয়া হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ টাকা দেওয়া হয়েছে দক্ষিণ ভারতের বাম শাসিত রাজ্য কেরলকে। বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে, এই টাকা চলতি বছরে প্রদেয় অষ্টম কিস্তির অর্থ। এই নিয়ে রাজ্যগুলিকে চলতি বছরে রাজস্ব বাবদ মোট ৫৭ হাজার ৪৬৭ কোটি ৩৩ লক্ষ টাকা দিল মোদি সরকার।

এদিন কেন্দ্রের অর্থমন্ত্রকের তরফে আরও একটি বিষয় জানানো হয়েছে। আর তা হল, রাজস্ব ঘাটতি বাবদ ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যগুলি মোট ৮৬ হাজার ২০১ কোটি টাকা পাবে। ১৫তম অর্থ কমিশনের সুপারিশেই এই অনুদান দেওয়া হয়েছে। সংবিধানের ২৭৫ নম্বর অনুচ্ছেদের আওতায় এই অনুদান দেওয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যে রাজ্যের যত রাজস্ব ঘাটতি, সেই রাজ্যকে বেশি পরিমাণে এই অনুদান দেওয়ার একটি প্রবণতা থাকে। এ ব্যাপারে অর্থ কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বাংলা ও কেরল ছাড়াও দেশের যে যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে, সেগুলি হল – অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ড।

আরও পড়ুন- বিজ্ঞপ্তি জারি করে টেটে বাতিল হওয়া ২৬৮ জনের চাকরি ফেরাল পর্ষদ!

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...