Friday, June 26, 2026

২০২২ বিশ্বকাপের জন‍্য ঘোষণা ব্রাজিল দল, একনজরে দেখে নেওয়া যাক কে কে আছেন সেই দলে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু কাতার ২০২২ বিশ্বকাপ। তার আগে এক এক করে দল ঘোষণা করছে এক একটি দেশ। এদিন আসন্ন ফুটবল বিশ্বকাপের জন‍্য দল ঘোষণা করল পাঁচ বারের ফুটবল বিশ্বজয়ী দেশ ব্রাজিল। বিশ্বকাপে লড়ার জন্য ২৬ জন হলুদ সবুজ সৈন্যর কথা ঘোষণা করলেন কোচ তিতে।

২৬ জনের এই দল দেখে আশাবাদী হতেই পারেন বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকেরা। একদিকে দলে যেমন রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, এন্টনি, রড্রিগোর মতো তরুণ প্রতিভা তেমনই রয়েছে অভিজ্ঞতায় সম্পূর্ণ থিয়াগো সিলভা, নেইমার, মার্কুইনহোসরা। রয়েছন দানি আলভেজও।

একনজরে দেখে নিন বিশ্বকাপে ব্রাজিল দলের ২৬ জন ফুটবলারের তালিকা

গোলরক্ষক- অ্যালিসন বেকার, এডেরসন, ওয়েভারটন পেরেইরা ডা সিলভা।

ডিফেন্ডার- থিয়াগো সিলভা, মার্কুইনহোস, এডের মিলিটাও, ব্রেমার, অ্যালেক্স টেলেস, ডানিলো, দানি আলভেজ, অ্যালেক্স স্যান্ড্রো।

মিডফিল্ডার-  ব্রুনো গুইমারেইস, পাকুয়েতা, ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ক্যাসেমিরো, এভারটন রিবেইরো।

ফরোয়ার্ড- গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রড্রিগো, অ্যান্টনি, মার্টিনেলি, পেড্রো।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...